মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় উ. কোরিয়ার নাম

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৭, ০৮:৩৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ০৮:৪৯
image

যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় নতুন তিনটি দেশের নাম যুক্ত করেছে ট্রাম্প প্রশাসন। নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা ও চাদের নাগরিকরা যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবে না। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় উ. কোরিয়ার নাম

প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া ও চাদের সব নাগরিকদের উপরই এটা প্রযোজ্য হলেও ভেনেজুয়েলার নিষেধাজ্ঞাটি শুধুমাত্র সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের উপর প্রযোজ্য হবে।

রবিবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, বিদেশি সরকারের দেওয়া তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাদের মাধ্যমে আমাদের নিরাপত্তায় ‍ঝুঁকি রয়েছে তাদের আমরা প্রবেশ করতে দেবোনা।’

এর আগে ইরান, লিবিয়া, ইয়েমেন, সিরিয়া ও সোমালিয়ার নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিলো ট্রাম্প প্রশাসন। দেশগুলো মুসলিম প্রধান হওয়ায় এই পদক্ষেপকে ‘মুসলিম নিষেধাজ্ঞা’ বলা হচ্ছিলো। তবে নতুন তিনটি দেশ যুক্ত হওয়ায় এই নিষেধাজ্ঞা ধারা পাল্টায়নি বলে মনে করে সংশ্লিষ্ট গ্রুপগুলো। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন রাইটস গ্রুপ জানায়, নতুন তিনটি দেশের অন্তূর্ভূক্তর মাধ্যমেও ট্রাম্প প্রশাসন এড়াতে পারে না যে এটা মুসলিম নিষেধাজ্ঞা।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম