উ. কোরিয়ার সঙ্গে কথা বলা সময় নষ্ট: ট্রাম্প

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০১৭, ০৮:২৬আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ০৮:২৬
image

পারমাণবিক কর্মসূচির বিষয়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করা সময় নষ্ট বলে মন্তব্য করেছেন  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  রবিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে এক টুইটে একথা বলেছেন তিনি। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

উ. কোরিয়ার সঙ্গে কথা বলা সময় নষ্ট: ট্রাম্প

প্রতিবেদনে বলা হয়, টিলারসনকে কর্মশক্তি অপচয় না করার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘নিজের কর্মশক্তি সঞ্চয় করো রেক্স, আমরা যা করার তা করবো।’

শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানিয়েছিলেন, পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনার জন্য উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র। বেশ কিছুদিন ধরেই্ এই ইস্যু ধরে দুই দেশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। গত মাসেই উত্তর কোরিয়া ক্ষুদ্রতম হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ওপর সংযুক্ত করতে সক্ষম এই বোমার পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছে পিয়ংইয়ং।

এরপর টিলারসন জানিয়েছিলেন এই বিষয়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র –চীন। তবে রবিবার এক টুইট বার্তায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বলেছি, তিনি ক্ষুদ্র রকেট মানবের সঙ্গে আলোচনার চেষ্টা করে তাঁর সময় নষ্ট করছেন। আমাদের যা করার করবো।’

এর আগেও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্যের সঙ্গে ট্রাম্পের সাংঘর্ষিক মন্তব্য ছিলো। গত আগস্ট  মাসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলা করার জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দৃঢ়ভাবে প্রস্তুত রয়েছে। তবে ট্রাম্পের এই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস বলেন,  কূটনৈতিক পদক্ষেপ সফল হতে চলেছে।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম