সিরিয়ায় আইএসের গাড়িবোমা হামলা, নিহত ৫০

বিদেশ ডেস্ক
১৩ অক্টোবর ২০১৭, ০৮:৪৭আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ০৮:৫০
image

সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে আইএস গাড়িবোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কুর্দিশ রেড ক্রিসেন্ট সোসাইটি। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব কথা জানা যায়।

সিরিয়ায় আইএসের গাড়িবোমা হামলা, নিহত ৫০

প্রতিবেদনে বলা হয়, আবু ফাসে দেইর আল জর ও হাসাকা প্রদেশের কাছাকাছি জায়গায় বৃহস্পতিবার এই হামলা চালানো হয়। হামলায় কুর্দি শরণার্থী ও সিরিয়ান সরকারি বাহিনীর বেশ কয়েকজন নিহত হয়।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও এই হামলার কথা জানিয়েছে, তবে নিহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে কিছু জানায়নি সংস্থাটি।

চলতি বছর সিরিয়া ও ইরাকে নিজেদের দখল হারাচ্ছে আইএস। শহর ও গ্রাম হয়ে দেই আল জরের উপত্যকায় আত্মগোপন করছে তারা।

যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স তাদের উপর চড়াও হচ্ছে। তারা চাপ দিচ্ছে উত্তর দিক থেকে। সিরীয় সেনাবাহিনী সমর্থন পাচ্ছে রাশিয়া ও ইরানের। তার চড়াও হচ্ছে পশ্চিম দিক থেকে।

এসডিএফের এক মুখপাত্র নিশ্চিত করে বলেন, হাসাকায় আবু ফাসে একটি গাড়ি হামলা চালানো হয়েছে। এই ঘটনায় অনেক মানুষ হতাহতের শিকার হয়েছেন।

বিস্ফোরণের পর সাধারণ মানুষরা মরুভূমি দিয়ে পালানোর চেষ্টা করেন। সেখানে ল্যান্ডমাইন বিস্ফোরণে প্রাণ হারান আরও কয়েকজন।  

সিরিয়ান অবজাভেটরি জানায়, কুর্দি কর্তৃপক্ষরা আবু ফাসে বাস্তুহারা মানুষদের একত্রিত করেছিলো। সেখানে আশ্রয়ের ব্যবস্থা করেছিলো। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিযেছে দেইর আল জরের মায়াদিন শহরে সরকারি বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

 যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম