ভারতীয় সংবাদমাধ্যমকে প্রধান বিচারপতি: আমাদের বিচার বিভাগ খুবই শক্তিশালী

বিদেশ ডেস্ক
১৩ অক্টোবর ২০১৭, ১০:৩৮আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১০:৩৯
image

ভারতীয় সংবাদমাধ্যম ওয়ার্ল্ড ইজ ওয়ান নিউজকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বাংলাদেশের বিচার বিভাগ খুবই শক্তিশালী। তিনি আইনের শাসনে আস্থাশীল। বৃহস্পতিবার সংবাদমাধ্যমটি প্রতিবেদনটি প্রকাশ করে। সেখানে টেলিফোনে দেওয়া এক সাক্ষাতকারে একথা বলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমকে প্রধান বিচারপতি: আমাদের বিচার বিভাগ খুবই শক্তিশালী

সংবাদমাধ্যমটি প্রধান বিচারপতির অস্ট্রেলিয়ায় যাওয়া নিয়ে তার সঙ্গে কথা বলে। তবে ঠিক কত দিনের জন্য যাচ্ছেন সেই বিষয়ে কোনও জবাব দেননি প্রধান বিচারপতি এস কে সিনহা।

তিনি বলেন, ‘আমি বলতে পারবো না। কোনও মিডিয়াকে সাক্ষাতকার দেবো না। আগে আমি দেশকে চাই। বাংলাদেশের বিচার বিভাগ খুবই শক্তিশালী। আমাদের বিচার বিভাগ স্বাধীন। আমি আত্মবিশ্বাসী যে, আমার দেশের কিছু হবে না। সরকার গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমি আইনের শাসনে আস্থাশীল।’

বৃহস্পতিবার ‘বাংলাদেশ চিফ জাস্টিস কনফাইনড?’ অর্থাৎ ‘বাংলাদেশের প্রধান বিচারপতি কি অবরুদ্ধ?’ শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করে ওয়ার্ল্ড ইজ ওয়ান নিউজ নামের সংবাদমাধ্যমটি। সেখানে বলা হয়, অসুস্থতার কারণ দেখিয়ে প্রধান বিচারপতি অস্ট্রেলিয়া যাচ্ছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন কিনা।

জবাবে তিনি বলেন, ‘আমি অস্ট্রেলিয়ায় নেই। আমি বাংলাদেশে আছি। ছুটি পেলে অস্ট্রেলিয়ায় যাবো। রাষ্ট্রপতির কাছে ছুটি অনুমোদনের জন্য অপেক্ষা করছি আমি।’

এরপরই জিজ্ঞাসা করা হয়, কতদিন সেখানে থাকতে পারেন তিনি। এই প্রশ্নের জবাব দেননি প্রধান বিচারপতি।

প্রতিবেদনে উপস্থাপক আরও কথা বলেন, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনের সঙ্গে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর একমাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান প্রধান বিচারপতি এস কে সিনহা। তিনি আগামী ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় থাকতে চান বলেও রাষ্ট্রপতিকে অবহিত করেছেন।

লিংক: http://www.wionews.com/videos/bangladesh-chief-justice-confined-5928

/এমএইচ/এপিএইচ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু