সাগরে বিধ্বস্ত হলো কার্গো বিমান

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০১৭, ১৩:৩০আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৩:৩৬
image

আইভরি কোস্টের কাছে একটি কার্গো উড়োজাহাজ সাগরে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন।আবিদজান বিমানবন্দরের কাছে সংঘটিত এই দুর্ঘটনায়  ছয়জন আহত হয়েছে। এএফপি ও বিবিসির খবর থেকে এসব কথা জানা গেছে।নিহতদের মধ্যে চারজন পূর্ব ইউরোপের দেশ মলদোভার নাগরিক। এ ছাড়া ফ্রান্সের চার নাগরিক ও মলদোভার দুই নাগরিক আহত হয়েছে।
সাগরে কার্গো জাহাজ বিধ্বস্ত

স্থানীয় পুলিশ এএফপিকে জানায়, অবতরণের চেষ্টা করার সময় উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ে। খবরে বলা হয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজের একটি অংশে ১০ জন ছিলেন। সাগরসৈকতে যাত্রীদের নিয়ে সেই অংশটি ভেসে আসে। রয়টার্স বলছে, ঝড়বৃষ্টিতে উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। ফ্রান্স সেনাবাহিনীর সূত্র এএফপিকে বলছে, উড়োজাহাজটি ইউক্রেনে তৈরি।
স্থানীয় সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার পর এক ব্যক্তিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তিনি উড়োজাহাজের ক্রুর মধ্যে ছিলেন কি না তা নিশ্চিত না। 

/বিএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম