ইয়েমেনে সৌদি বিমান হামলায় সরকারি বাহিনীর ৮ জন নিহত

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০১৭, ১৫:৫২আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৫:৫৪
image

ইয়েমেনের উত্তরাঞ্চলে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় দেশটির সরকারি বাহিনীর অন্তত আটজন নিহত হয়েছেন। বুধবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

ইয়েমেনে সৌদি বিমান হামলায় সরকারি বাহিনীর ৮ জন নিহত

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে ইয়েমেনের সীমান্ত রক্ষী বাহিনীর নিয়ন্ত্রিত একটি এলাকায় এই হামলা চালানো হয়। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা দাবি করেন, ভুলবশত এই হামলা চালিয়ে থাকতে পারে সৌদি আরব।

তবে এখনও সৌদি জোট বা ইয়েমেন সরকারের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। এক সূত্র জানায়, ওই অঞ্চলে হুথি বাহিনীর সঙ্গে সৌদি জোটের লড়াই চলছিলো। এই ঘটনায় কয়েকজন সেনা আহতও হয়েছেন।

লোহিত সাগর উপকুলসহ ইয়েমেনের উত্তরাঞ্চলের বেশিরভাগই বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করছে। তবে মিডি বন্দরসহ সৌদি সীমান্তের কাছাকাছি বেশকিছু বিদ্রোহী এলাকা সরকার নিয়ন্ত্রণ করছে। ইরান সমর্থিত হুথি বিদ্রোহী ও সৌদি আরবের নেতৃত্বাধীন জোট সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে দুই বছর ধরে গৃহযুদ্ধ চলছে। আল কায়েদা এই গৃহযুদ্ধের সুযোগ নিয়ে ইয়েমেনে নিজেদের অবস্থান শক্তিশালী করছে। একিউএপি ইয়েমেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় বিভিন্ন প্রদেশে সক্রিয় রয়েছে

জাতিসংঘের মতে এই লড়াইযে ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের অনেকেই বেসামরিক নাগরিক।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম