রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া থেকে আসছে তৃতীয় দফার ত্রাণ

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০১৭, ১২:১৭আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১২:১৯
image

রাখাইনের জাতিগত নিধন থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ৫৬ দশমিক ৬ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে মালয়েশিয়া। মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস-এর এক প্রতিবেদন থেকে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। রোহিঙ্গাদের জন্য এ নিয়ে তিন দফায় বাংলাদেশে ত্রাণ পাঠালো দেশটি।
রোহিঙ্গা শরণার্থীদের জন্য তৃতীয় দফায় ত্রাণ পাঠিয়েছে মালয়েশিয়া

ত্রাণ মিশনটি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিত্ব করছে। এবারের ত্রাণ মিশনে নেতৃত্ব দিচ্ছেন মিলিয়নেরিয়া ইয়ুথ (আইএম ৪ ইউ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রডি মালিক। তারা বাংলাদেশ সরকারের সহায়তা নিয়ে শরণার্থীদের সরাসরি সহায়তা প্রদান করবে। এ জন্য বাংলাদেশ থেকে অনুমতিও পাওয়া গেছে বলে জানিয়েছে তারা।

রবিবার রাজধানী কুয়ালালামপুর থেকে এসব ত্রাণসামগ্রী নিয়ে বাংলাদেশে রওনা দেয় দেশটির তৃতীয় ত্রাণ মিশন। এ সময় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ত্রাণ মিশনের নেতৃত্বে থাকা রডি মালিক জানান, এবার ৫৬ দশমিক ৬ টন মানবিক ত্রাণসামগ্রী বিতরণ করবে তাদের মিশন। এর মধ্যে রয়েছে- ওষুধ, বিস্কুট, স্যানিটারি প্যাড, টুথব্রাশ, টোয়েল, ডিসপোজেবল ডায়াপার ও  কম্বল।

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম