পুজদেমনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি স্পেনের

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০১৭, ০৬:০০আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ০৯:৪০

কার্লেস পুজদেমন (ছবি- রয়টার্স)

কাতালোনিয়ার বরখাস্ত নেতা কার্লেস পুজদেমন ও তার চার সহযোগীর বিরুদ্ধে ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন স্প্যানিশ আদালত। পুজদেমন ও তার চার সহযোগী এখন বেলজিয়ামে রয়েছেন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) মাদ্রিদের উচ্চ আদালতে শুনানিতে হাজিরা দিতে ব্যর্থ হওয়ায় পুজদেমনসহ পাঁচ জনের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়।

এদিকে, হাজিরা দেওয়ার পর আঞ্চলিক সরকারের আরও নয় সাবেক সদস্যকে কাস্টডিতে পাঠানো হয়। আটককৃতদের মধ্যে একজনকে ৫০ হাজার ইউরোর জামিনে ছেড়ে দেওয়া হয়।

মাদ্রিদ সরকার কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী এ নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ ও অর্থ অপব্যবহারের অভিযোগ আনে।

পুজদেমন জানিয়েছেন, নিরপেক্ষ বিচারের নিশ্চয়তা না পেলে তিনি আর স্পেনে ফিরবেন না। এদিকে, বেলজিয়াম এই গ্রেফতারি পরোয়ানা খতিয়ে দেখবে বলে রাজ্যটির একজন অভিশংসক জানিয়েছেন।

গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় পুজদেমন স্পেন সরকারের ডাকা কাতালোনিয়ার ২১ ডিসেম্বরের নির্বাচনে দাঁড়াতে পারবেন না।

স্পেন থেকে আলাদা হয়ে স্বাধীনতার প্রশ্নে ১ অক্টোবরের গণভোটের রায়ের পরিপ্রেক্ষিতে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয়। এরপর স্বাধীনতার ঘোষণাকে অবৈধ ঘোষণা করেন স্পেনের সাংবিধানিক আদালত। স্পেনের এই সংকটের জন্য পুজদেমনকে দায়ী করা হচ্ছে। এর আগেই কাতালোনিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি আগামী ২১ ডিসেম্বর কাতালোনিয়ায় আগাম নির্বাচনের ঘোষণা করেছে স্পেনের কেন্দ্রীয় সরকার।

কাতালান পার্লামেন্ট একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করার পর স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়ের সরকার পুজদেমন ও তার সরকারকে বরখাস্ত করে। বিবিসি।

/এমএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম