নেদারল্যান্ডসে ইরানি রাজনীতিবিদকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
১০ নভেম্বর ২০১৭, ১২:১৯আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১২:২২
image

ইরানে আরব জাতীয়তাবাদী গ্রুপের প্রতিষ্ঠাতা রাজনীতিবিদ মোলা নিসিকে নেদারল্যান্ডসে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ডাচ পুলিশ তারা লাশ উদ্ধার করে। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফটাইমস এর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

নেদারল্যান্ডসে ইরানি রাজনীতিবিদকে গুলি করে হত্যা

প্রতিবেদনে বলা হয়, ইরানের আহওয়াজের স্বাধীনতার জন্য লড়াই করেছেন মোলা নিসি। খুজস্তোন প্রদেশের এই শহরটি তেল সমৃদ্ধ। মুক্তি আন্দোলনে আরব স্ট্রাগল মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব আহওয়াজ(এএসএমএলএ) নামে একটি দল গড়ে তোলেন।

ডাচ পুলিশ এক বিবৃতিতে জানায়, পালানোর সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাকে সংশ্লিষ্টতা তদন্ত করা হচ্ছে।

ঘটনার সঙ্গে সঙ্গেই প্যারামেডিক দল এসে মোলা নিসিকে চিকিৎসা দিতে শুরু করেন। কিন্তু এর কিছুক্ষণ পরই মারা যান তিনি।

ইরানে আহভাজি আরব সংখ্যালঘু জনগোষ্ঠী। তাদের অভিযোগ, ইরানের নাগরিক অধিকার থেকে বঞ্চিত তারা। জুলাইয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছিলেন, তারা আহওয়াজ এলাকাটি ইরানি দখল থেকে ‍মুক্ত করার জন্য আন্দোলন করছেন।

এএসএমএলএল’র সশস্ত্র শাখা মহিউদ্দিন আল নাসের মার্টাস ব্রিগেড ইরানে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে। এর মধ্যে জানুয়ারিতে তাদের হামলায় ইরানের রেভ্যুলশনারি গার্ডের দুজন নিহত হয়েছেন।

/এমএইচ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম