২০১৭ সালে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ১৪ ফিলিস্তিনি শিশু

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০১৭, ১০:০০আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১০:১৪
image

চলতি বছর ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের পরিসংখ্যান সংস্থার। সোমবার মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষণের ব্রিটিশ সংস্থা মিডল িইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

২০১৭ সালে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ১৪ ফিলিস্তিনি শিশু

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস এক বিবৃতিতে এই সংখ্যা তুলে ধরে। তারা জানায়, ২০১৬ সালে ইসরায়েলি বাহিনীর হাতে খুন হন ৩৫ জন শিশু।

বিশ্ব শিশু দিবস উপলক্ষে করা এই পরিসংখ্যানে তারা আরও জানায়, ইসরায়েলি কারাগারে বন্দি রয়েছে ৩০০ জন শিশু। ২০১৫ সালের অক্টোবর থেকে প্রায় ৪ হাজার শিশুকে আটক করেছিলো ইসরায়েল। তাদের বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়েছে।

তবে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনে ঘরহীন হয়ে পড়েছে ৮৪৮ জন শিশু।  সংস্থটির মতে চলতি বছর এখন পর্যন্ত ৪১৮টি বাড়ি ধ্বংস করেছে ইসরায়েল। আর ২০১৬ সালে এর সংখ্যা ছিলো ৬৪৬।

এই পরিসংখ্যানের প্রেক্ষিতে এখনও কোনও মন্তব্য করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস পালন করা হয়। এই দিবসকে সামনে রেখে এই প্রতিবেদন প্রকাশ করেছে তারা। পশ্চিমতীরে বসবাস করা ৪৫ লাখ ফিলিস্তিনির মধ্যে প্রায় ৪৬ শতাংশেই শিশু।

/এমএইচ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম