নিউ ক্যালেডোনিয়া উপকূলে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০১৭, ১০:৩৭আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১০:৩৭
image

নিউ ক্যালেডোনিয়ার পূর্ব উপকূলে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইতোমধ্যে এতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার বার্তা সংস্থা এএফপির বরাতে একথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ভূমিকম্প

তবে এখন পর্যন্ত তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে হালকা জনবসতিপূর্ণ লোয়ালটি দ্বীপপুঞ্জের পূর্ব উপকূলে ভূপৃষ্ঠের প্রায় ৮২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ককরণ কেন্দ্র এ ভূমিকম্পের ঘটনায় সুনামি সতর্কতা জারি করে বলেছে, এতে সৃষ্ট সামুদ্রিক ঢেউ ৩০০ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়তে পারে।

ভূমিকম্পের ব্যাপারে নৌমিয়ার কেন্দ্রস্থলের এক বাসিন্দা বলেন, এতে ‘আমার প্রায় জ্ঞান হারানোর অবস্থা হয়েছিল। আমি অনেক আতংকগ্রস্থ হয়ে পড়েছিলাম। ফলে আমি দ্রুত আমার ভবন থেকে বাইরে বেরিয়ে যাই।’

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই লোয়ালটি দ্বীপপুঞ্জে কয়েক দফা ভূমিকম্প আঘাত হানার পর সেখানে সোমবার এ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম