‘গোলাগুলি’র খবরে খালি করে দেওয়া হলো লন্ডনের অক্সফোর্ড টিউব স্টেশন

বিদেশ ডেস্ক
২৪ নভেম্বর ২০১৭, ২৩:৫২আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ০১:২১

'গোলাগুলি'র খবরে লন্ডনের অক্সফোর্ড সার্কাস টিউব স্টেশন খালি করে দেওয়া হয়েছে। পুলিশের ধারণা, ওই গোলাগুলির ঘটনা প্রকৃতপক্ষে সন্ত্রাসী হামলা। উদ্ভূত পরিস্থিতিতে অক্সফোর্ড স্ট্রিট সংলগ্ন এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

‘গোলাগুলি’র খবরে খালি করে দেওয়া হলো লন্ডনের অক্সফোর্ড টিউব স্টেশন ঘটনাস্থলে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্রান্সপোর্ট ফর লন্ডন জানিয়েছে, স্টেশনটি খালি করে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।

বিবিসি’র খবরে বলা হয়েছে, তাদের প্রতিনিধি ঘটনাস্থল থেকে পলায়নপর লোকজনকে পদদলিত হতে দেখেছেন। অনেকে হাতে থাকা বাজারের ব্যাগ ফেলে দৌড়ানো শুরু করেছেন। কেউ কেউ কান্নাকাটি শুরু করেছেন।

অক্সফোর্ড সার্কাস টিউব স্টেশনে গোলাগুলির খবরে অতিরিক্ত ভিড় এড়াতে সংলগ্ন বন্ড স্ট্রিট টিউব স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অক্সফোর্ড স্ট্রিটে এখন বড়দিন উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সেখানের দোকানগুলোর জানালা এবং রাস্তাগুলো বিভিন্ন রংয়ের লাইট দিয়ে সাজানো হয়েছে। বড়দিনের আগে ব্ল্যাক ফ্রাইডেতে (কালো শুক্রবার) দোকানদারদের ব্যাপক বেচাকেনা হয়। কিন্তু গোধূলির ঠিক আগ মুহূর্তে গোলাগুলির আতঙ্ক ছড়িয়ে পরে চারিদিকে। 

তবে লন্ডনের মেট্রোপলিটন পুলিশের এক বার্তায় উল্লেখ করা হয়েছে, তারা গোলাগুলি, হতাহত, সন্দেহভাজন কোনোকিছু বা ঘটনার প্রমাণ পায়নি।


বার্তায় উল্লেখ করা হয়েছে, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মনে করেছিলাম এটা সন্ত্রাসী হামলা হতে পারে। তাই আমাদের বিদ্যমান ফোর্স সেখানে হাজির হয়েছিল। পরে সেখানে সশস্ত্র বাহিনী নিয়োজিত করা হয়।’
‘গোলাগুলি’র খবরে খালি করে দেওয়া হলো লন্ডনের অক্সফোর্ড টিউব স্টেশন একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, ‘গোলাগুলির খবর প্রচার হওয়ায় অক্সফোর্ড স্ট্রিট ও অক্সফোর্ড সার্কাস ভূগর্ভস্থ স্টেশনের ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। এ সময় আমি একজন বয়স্ক ভদ্র মহিলা ও ভদ্র লোককে একটি শিশুকে নিয়ে চিৎকার করতে করতে দ্রুত বেরিয়ে যেতে দেখেছি।’
তিনি আরও বলেন, ‘এ সময় সেখানে মানুষদের বিভিন্নদিকে ছোটাছুটি করতে দেখা যায়। কিন্তু আমি বুঝতে পারছিলাম আমি কোন দিকে দৌড়াবো।’
ব্রিটেনের ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, আতঙ্ক ছড়িয়ে পরার পর একজন নারী আহত হয়েছেন বলে তারা জানতে পেরেছে।
রাজধানীর ট্রান্সপোর্ট অপারেটর, লন্ডনের ট্রান্সপোর্ট বিভাগ জানিয়েছে, গোলাগুলির আতঙ্ক ছড়িয়ে পড়ায় আপাতত অক্সফোর্ড সার্কাস এবং বন্ড স্ট্রিট স্টেশন আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে শিগগিরিই এসব জায়গা খুলে দেওয়া হবে।

আরও পড়ুন:
মিসরে মসজিদে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩৫

 

/এমপি//এসএনএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম