মিসরে মসজিদে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩৫

বিদেশ ডেস্ক
২৪ নভেম্বর ২০১৭, ২০:৩৫আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ০৯:০৯

মিসরের উত্তরাঞ্চলীয় সিনাই উপত্যকার একটি মসজিদে জঙ্গিদের গুলি ও বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে। শুক্রবারের এ হামলায় আহত হয়েছেন শতাধিক মুসল্লি। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

মিসরে মসজিদে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জুমার নামাজের পর এ হামলা চালানো হয়। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে জঙ্গিগোষ্ঠী আইএস এ হামলা চালিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রকট শব্দে বোমা বিস্ফোরণের পর পলায়নপর মুসল্লিদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে জঙ্গিরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর চারটি গাড়িতে এসে আল-আরিশের কাছে বির-আল আবেদ শহরের আল রাওদাহ মসজিদের মুসল্লিদের ওপর হামলে পড়ে জঙ্গিরা। এ সময় তারা গুলিবর্ষণ ও বোমার বিস্ফোরণ ঘটায়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে মসজিদের মেঝেতে মুসল্লিদের সারি সারি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

স্থানীয়রা জানান, মসজিদটিতে সাধারণত সুফিবাদে বিশ্বাসীরা নামাজ আদায় করেন। জঙ্গিগোষ্ঠী আইএস সুফিবাদকে ইসলামবিরোধী মনে করে।

২০১৩ সালে সেনা অভ্যুত্থানে মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশটিতে সংঘাত ছড়িয়ে পড়ে। সূত্র: বিবিসি, আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে