ছুরিকাঘাতে ইসরায়েলি সেনা ও গুলিতে ফিলিস্তিনি কৃষক খুন

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৭, ২২:১৪আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ২২:১৬

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ইসরায়েলি সেনা সদস্যের মৃত্যু হয়েছে। তবে পুলিশ সন্দেহ করছে এটা ‘সন্ত্রাসী হামলা’। এর আগের দিন পশ্চিম তীরে ইসরায়েলি বাসিন্দার গুলিতে এক ফিলিস্তিনি কৃষক নিহত হন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

israel soldeir

ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফিল্ড জানান, ১৯ বছর বয়সী ওই সেনা সদস্যের নাম আইজ্যাক কুকিয়া। বৃহস্পতিবার রাতে তাকে আরাদ শহরের একট বাসস্টপে হত্যা করা হয়। নিরাপত্তা বাহিনী হামলাকারীকে খুঁজে বের করার চেষ্টা করছে। হামলাকারীকে ধরতে কয়েকশ পুলিশ মাঠে নেমেছে। আরাদ শহরের বিভিন্ন পয়েন্টে গাড়ি তল্লাশি চলছে। তিনি বলেন, ‘আলামত দেখে মনে হচ্ছে এটা সন্ত্রাসী হামলা।’

এর আগে বৃহস্পতিবার পশ্চিমতীরের কুসরা গ্রামে এক কৃষককে গুলি করে হত্যা করে এক ইসরায়েলি বাসিন্দা। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, মাহমুদ ওদেহ নামে ওই ব্যক্তি নিজের জমিতে কাজ করছিলেন। তার বুকে গুলি করা হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী অভিযোগ অস্বীকার করে জানায়, নিহত ব্যক্তির পাথরের আঘাত থেকে বাঁচতে ইসরায়েলি ব্যক্তি গুলি করেছে।

/আরএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের