ফিলিস্তিনি ধনকুবের মাসরিকে মুক্তি দিয়েছে সৌদি আরব

বিদেশ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৭, ১৮:০৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৮:১৩

কয়েকদিন আটক রাখার পর ফিলিস্তিনি ধনকুবের সাবিহ আল মাসরিকে মুক্তি দিয়েছে সৌদি আরব। এ সময় তাকে ‘যথাযথ সম্মান’ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাবিহ আল-মাসরি

আল-মাসরি সৌদি আরবেরও নাগরিক এবং জর্ডানের একজন বড় ব্যবসায়ী। আবাসন, হোটেল ও ব্যাংকিং খাতে তার বিপুল বিনিয়োগ রয়েছে। গত সপ্তাহে তার মালিকানাধীন একটি কোম্পানির সভায় যোগ দিতে সৌদি আরব গেলে তাকে আটক করা হয়। মঙ্গলবার তার বন্ধু-বান্ধব ও শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে একটি নৈশভোজে যোগদান করার কথা ছিল। কিন্তু তা বাতিল করা হয়। তাকে তার ব্যবসা ও অংশীদার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

মাসরির বিশ্বস্ত সূত্র জানিয়েছে, গত মাসে সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানের নামে অনেক প্রিন্স, মন্ত্রী ও ব্যবসায়ীকে গ্রেফতারের পর তাকে সৌদি আরব ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছিল।  স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, বৃহস্পতিবারই মাসরিকে আটক করা হয়। তাকে আটকের খবরে জর্ডানে অনেকেই উদ্বেগ প্রকাশ করছিলেন। কারণ দেশটিতে কোটি ডলার বিনিয়োগ রয়েছে তার এবং কয়েক হাজার মানুষের কর্মসংস্থানেও তিনি জড়িত। ২০১২ সালে মাসরি আরব ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হন। মাসরি ফিলিস্তিনেরও সবচেয়ে বড় বিনিয়োগকারী। ব্যবসায়িক মিটিং শেষে এই সপ্তাহেই জর্ডানে ফিরবেন বলে রবিবার জানিয়েছিলেন।

সাবিহ আল মাসরি রিয়াদে নিজের বাড়ি থেকে রয়টার্সকে বলেন, ‘সব ঠিক আছে আর মুক্তি পেয়ে আমি খুশি। এখানে সবাই আমাকে যথাযথ সম্মানই দিয়েছে।’

/আরএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের