বাংলাদেশে কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে চীনা কোম্পানি

বিদেশ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৭, ১১:০৫আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১১:১৮

বাংলাদেশে ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পরিষ্কার কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ করছে কয়েকটি চীনা কোম্পানি। পটুয়াখালীর পায়রা বন্দর এলাকায় এক দশমিক ৬ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১৩ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে।

ফাইল ফুটেজ - কয়লা বিদ্যুৎকেন্দ্র

গত মার্চ মাসে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় চীনের কয়েকটি প্রতিষ্ঠান ৪০০ হেক্টর আয়তনের এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজে অংশ নিচ্ছে। প্রথম ধাপে দুইটি সুপার ক্রিটিক্যাল ইউনিটসহ ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হবে। এর প্রথমটি ২০১৯ সালের এপ্রিলে ও পরেরটি একই বছরে অক্টোবরে কাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে প্রকল্পটির ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।  

বিদ্যুৎপ্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বাংলাদেশ ও চীন সরকারের পাশাপাশি চীনা এক্সিম ব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি মনে করেন, প্রকল্পটি অনেক ‘সাশ্রয়ী’। নির্মাণ প্রতিষ্ঠানগুলো একই প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশে আরেকটি ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে। এই বিদ্যুৎকেন্দ্র অতিরিক্ত ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ ও ৫০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ উৎপাদন করা হবে। বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে ৪০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায়। সূত্র : পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইন্টারন্যাশনাল।

/আরএ/
সম্পর্কিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ
মার্কিন নৌবাহিনীর সাম্প্রতিক ছয়টি বড় ব্যর্থতা
চীনের সঙ্গে এআই প্রতিযোগিতা: দেশগুলোকে পক্ষ বেছে নিতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
যৌন হয়রানি প্রতিরোধে এআইইউবিতে আসকের নতুন উদ্যোগ
যৌন হয়রানি প্রতিরোধে এআইইউবিতে আসকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (২১ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ আগস্ট, ২০২৬)
বাজার করা নিয়ে ঝগড়া, রুমমেটের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
বাজার করা নিয়ে ঝগড়া, রুমমেটের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
পাড়ে পড়ে ছিল জুতা-স্যান্ডেল, পুকুরে মিললো ৪ শিশুর মরদেহ
পাড়ে পড়ে ছিল জুতা-স্যান্ডেল, পুকুরে মিললো ৪ শিশুর মরদেহ
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান