ইরানের পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ যুক্তরাজ্যের

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০১৮, ২৩:৩৪আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ২৩:৪৪

ইরানের পরমাণু চুক্তি নিয়ে নিজেকে গুটিয়ে না নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, ছয় জাতির সঙ্গে স্বাক্ষরিত ওই চুক্তি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে নিবৃত্ত রেখেছে। বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় ওই চুক্তির একটি অধিকতর ভালো বিকল্প নিয়ে আসতে ওয়াশিংটনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

বরিস জনসন এবং ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি ব্রাসেলসে অনুষ্ঠিত ওই বৈঠকে অংশ নেন। এছাড়া যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরাও বৈঠকে উপস্থিত ছিলেন। ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

বৈঠক শেষে চুক্তি অব্যাহত রাখার ওপর জোর দিয়ে ইউরোপীয় নেতারা বলেন, ওই চুক্তি বিশ্বকে নিরাপদ রাখছে।

ওই চুক্তিকে উল্লেখযোগ্য কূটনৈতিক সাফল্য হিসেবে আখ্যায়িত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, ‘আমি মনে করি না যে, ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জন মোকাবিলায় কেউ এর চেয়ে ভালো বিকল্প তৈরি করেছে। যারা এর বিরোধিতা করছেন তাদের অপেক্ষাকৃত ভালো সমাধান নিয়ে এগিয়ে আসতে পারে।’

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেন, আজকের বৈঠকে সব পক্ষ থেকে পরমাণু সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

তিনি বলেন, পরমাণু সমঝোতা ঠিকভাবে কাজ করছে। ইরানের পরমাণু কর্মসূচির ওপর নজরদারির যে লক্ষ্য নিয়ে সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল সে লক্ষ্য বিচ্যুত হয়নি।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র নয়টি রিপোর্টের কথাও তুলে ধরেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান। তিনি বলেন, আইএইএ'র এসব রিপোর্টে নিশ্চিত করা হয়েছে যে, ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে।

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তেজনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মোগেরিনি। তবে এসব ইস্যুর সঙ্গে পরমাণু সমঝোতার সম্পর্ক নেই বলেও তিনি উল্লেখ করেন।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম