লিবিয়ায় কারাগার ভেঙে বন্দি মুক্ত করার চেষ্টা, সংঘর্ষে নিহত ২০

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৮, ১১:৩৫আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৮:৩০
image

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। বন্ধ হয়ে গেছে রাজধানীর মূল বিমানবন্দর। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বিমানও। সরকারের দাবি, একদল দুর্বৃত্ত কারাগার থেকে বন্দিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

লিবিয়ার রাজধানী ত্রিপোলি প্রতিবেদনে বলা হয়, অনেকদিন পরে আবার এমন ভয়াবহ সংঘর্ষ দেখলো লিবিয়া। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার গভর্নমেন্ট অব ন্যাশনাল একর্ড এই সংঘর্ষের নিন্দা জানিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

সোমবার সংঘর্ষের সময় অনেক গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। রাজধানীর মিতিগা বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এখান থেকেই সব বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হতো। বিকালের দিকে সংঘর্ষ শেষ হওয়ার পর বিমানবন্দর একদমই খালি দেখা যায়। সংঘর্ষ ও গুলিতে অন্তত চারটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংঘর্ষ থামাতে ত্রিপোলির সবচেয়ে শক্তিশালী বাহিনী রাডাকে মোতায়েন করে সরকার। তারা মিতিগা বিমানবন্দর এলাকা নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং পাশেই থাকা বিশাল একটি কারাগার সুরক্ষিত রাখতে সক্ষম হয় তারা।

/এমএইচ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান