কঙ্গোতে অনাহারে ৩০ লাখ মানুষ, ৪ লাখ শিশু ভুগছে অপুষ্টিতে

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৮, ১৯:২৯আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ১৯:৩৪
image

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে সহিংসতায় প্রায় ৩০ লাখ মানুষ না খেয়ে আছে বলে জানিয়েছে ত্রাণ কর্মীরা। অপুষ্টিতে ভুগছে অন্তত ৪ লাখ শিশু। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

কঙ্গোতে অনাহারে ৩০ লাখ মানুষ, ৪ লাখ শিশু ভুগছে অপুষ্টিতে প্রতিবেদনে বলা হয়, সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলা সহিংসতার কারণে বেশ কয়েকবছর ধরে শস্য ফলাতে পারছেন না কৃষকরা। ফলে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট।

২০১৬ সালের অগাস্টে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে স্থানীয় এক নেতার মৃত্যুর পর সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে করে ১৫ লাখ মানুষ গৃহহীন হয়েছে। তাদের বেশিরভাগই শিশু। এখনও প্রেসিডেন্ট কাবিলার পদত্যাগের দাবিতে প্রায়ই বিক্ষোভে নামে জনগণ। সরকারি বাহিনী ও বিদ্রোহীদের লড়াইয়ে মারা যায় অনেক মানুষ। ধ্বংস হয়ে যায় ফসল।

এছাড়া প্রাকৃতিক দুযোর্গ তো আছেই। মাসেই দেশটিতে ডি আর কঙ্গোতে বন্যায় অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। ঘরহীন হয়ে পড়েছেন পাঁচ হাজারেরও বেশি মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, এই বন্যায় কলেরার ভয়াবহতা দেখা দিতে পারে। বিগত ২০ বছরে কঙ্গো এমন ভয়াবহ কলেরা দেখেনি।

গত বছর জুলাইয়ে দেশটিতে কলেরায় আক্রান্ত হয়ে মারা যান অন্তত ১১৯০ জন। দেশটির ২৬ প্রদেশের ২৪টিতেই এই রোগ ছড়িয়ে পড়ে।

খাদ্যাভাব ও অপুষ্টি লেগেই আছে দেশটিতে। পুষ্টিবিদরা জানান, অনেক মা তাদের সন্তানকে অপুষ্টিজনিত কারণে তাদের কাছে নিয়ে আসছেন।

/এমএইচ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান