যুক্তরাষ্ট্রের স্পেশালি ডেজিগনেটেড সন্ত্রাসী তালিকায় আইএসের দুই সদস্য

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৮, ১৫:৪৫আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৫:৫০
image

জঙ্গি গোষ্ঠী আইএসের সদস্য সিদ্ধার্ত ধার ও আবদেল লতিফ গাইনিকে স্পেশালি ডেজিগনেটেড সন্ত্রাসী তালিকায় অন্তর্ভূক্ত করেছে। মার্কিন পররাষ্ট্র দফতর থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্পেশালি ডেজিগনেটেড সন্ত্রাসী তালিকায় আইএসের দুই সদস্য বিবৃতিতে বলা হয়, নির্বাহী আদেশের ১(বি) সেকশন অনুযায়ী তাদের স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেরোরিস্ট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। মার্কিন অর্থনীতি, নিরাপত্তা ও বৈদেশিক নীতির জন্য তাদের হুমকি বিবেচনা করা হচ্ছে।

নব্য সন্ত্রাসী গোষ্ঠী আল মুহাজিরুনের শীর্ষস্থানীয় সদস্য সিদ্ধার্ত ধার। ২০১৪ সালের শেষ দিকে যুক্তরাজ্য ছেড়ে তিনি সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেন। তিনি ‘জিহাদি জন’ এর স্থলাভিষিক্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে কয়েকজনকে শিরশ্ছেদ করার একটি ভিডিওতে দেখা যায় তাকে।

আবদেল লতিফ গাইনি একজন বেলজিয়ান-মরোক্কান নাগরিক। মধ্যপ্রাচ্যে আইএসের হয়ে লড়াই করেছেন তিনি। যুক্তরাজ্য বাস করা আইএস সমর্থক মোহাম্মদ আলি আহমেদ ও হামজা আলির সঙ্গে যোগাযোগ রয়েছে তার, যারা ২০১৬ সালে সন্ত্রাসের দায়ে দণ্ডপ্রাপ্ত।

মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, যুক্তরাষ্ট্রের নাগরিক ও আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো যাচ্ছে যে ধার ও গাইনি সন্ত্রাসের হুমকি দিয়ে আসছে। তারা মার্কিন অর্থনৈতিক কাঠামোতে নিষিদ্ধ এবং তাদের ধরতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীসহ সব দেশই সহায়তা করবে।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম