মিসরে সরকারি বাহিনীর অভিযানে নিহত ১০, গ্রেফতার ৪০০

বিদেশ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০৮
image

মিসরে দেশজুড়ে নিরাপত্তা বাহিনীর সর্বাত্মক অভিযানে ১০ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে। আটক করা হয়েছে বিদেশিসহ অন্তত ৪০০ জনকে। দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

মিসরে সরকারি বাহিনীর অভিযানে নিহত ১০, গ্রেফতার ৪০০

মঙ্গলবার এক বিবৃতিতে মিসরের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল তামের আল রিফাই দাবি করেন, সিনাইয়ের আরিশ শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের সময় ১০ জঙ্গি নিহত হয়।

এছাড়া সন্ত্রাসবাদে সম্পকৃত্ততার অভিযোগে বিদেশিসহ অন্তত ৪০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। তবে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। 

ওেই মুখপাত্র বলেন, জঙ্গিদের ১৪৩টি গোপন আস্তানা ধ্বংস করা হয়। বিকল করে দেওয়া হয় ৭৯টি বিস্ফোরক দ্রব্য।  

শুক্রবার শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়ালো ৩৮ জনে। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক মাস আগেই এই অভিযান শুরু হলো।

২০১৪ সালে উপত্যকায় এক আত্মঘাতী হামলায় ৩৩ সৈন্য নিহত হওয়ার পর সেখানে জরুরি অবস্থা জারি করেন সিসি। জোরালো করেন জঙ্গিবিরোধী অভিযান। ওই জরুরি অবস্থার মধ্যেই গত বছরের নভেম্বরে উত্তর সিনাইয়ের একটি মসজিদে বোমা ও বন্দুক হামলায় কমপক্ষে ২৩৫ জন নিহত হয়।

সোমবার আইএস সশ্লিষ্ট একটি গোষ্ঠী জানিয়েছিলো মার্চে নির্বাচনে হামলার পরিকল্পনা রয়েছে তাদের। 

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম