মেক্সিকোতে শক্তিশালী ভূ-কম্পন অনুভূত

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:২৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:৩৫

মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। ভূমিকম্পের আঘাতে দেশটির রাজধানীসহ পুরো দেশ কেঁপে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মেক্সিকোতে শক্তিশালী ভূ-কম্পন অনুভূত

মার্কিন ভূ-তত্ব জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মেক্সিকোর ওয়াজাকা রাজ্যের পিনোতেপা দে ডন লুয়িস শহরের কাছে। মাটির ২৪ দশমিক ৬ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের কেন্দ্রের অবস্থান। জায়গাটি রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এ ঘটনায় কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

গত বছরে সেন্ট্রাল মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মানুষ নিহত হন। প্রলয়ংকরী ওই ভূমিকম্পে দেশটির রাজধানী মেক্সিকো সিটির শত শত স্থাপনা আক্রান্ত হয়েছে। মেক্সিকো সিটির পাশাপাশি ৭ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্পে মেক্সিকোর মোরেলোস ও পুয়েব্লা রাজ্যে ব্যাপক ক্ষতি হয়। 

/আরএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম