মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২২:২৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩১

 

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ক্ষয়ক্ষতি নিরূপণ করতে যাওয়া সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩। হেলিকপ্টারে  দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও ওসাকা রাজ্যের গভর্নর ছিলেন। তারা দুইজন অক্ষত থাকলেও এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মেক্সিকোতে বিধ্বস্ত হেলিকপ্টার

মার্কিন ভূ-তত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মেক্সিকোর ওয়াজাকা রাজ্যের পিনোতেপা দে ডন লুয়িস শহরের কাছে। মাটির ২৪ দশমিক ৬ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের কেন্দ্রের অবস্থান। জায়গাটি রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে। এই ভূমিকম্পের কারণে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওসাকায় কমপক্ষে ৫০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। রাজ্যের গভর্নর জানিয়েছেন, এক লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর টেলিভিশন নেটওয়ার্ক টেলিভিসাকে স্বরাষ্ট্রমন্ত্রী আলফোসানো নাভারেতে বলেছেন, তার এবং ওসাকার গভর্নর আলেজান্দ্রো মুরাতের মারাত্মক কোনও ক্ষয়ক্ষতি হয়নি। হেলিকপ্টারটি অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।

 এর আগে গত সেপ্টেম্বর মাসে মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ৪৭১জন নিহত হয়। দেশটি ওই ভূমিকম্পের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারও বড় ধরনের ভূমিকম্প হলো। আর তারই খোঁজখবর নিতে গিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটলো।

/আরএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম