বিশ্বের চতুর্থ দূষিত শহর ঢাকা

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০১৮, ১৫:০৭আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৮:০৫
image

বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর কাতারে রয়েছে ঢাকা। ইউএস এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)-এ ১৯৫ স্কোর নিয়ে দূষণের মাত্রার দিক দিয়ে বাংলাদেশের রাজধানীর অবস্থান চতুর্থ। দূষিত শহরের এ সূচকে একেবারে শীর্ষ অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু। শহরটির স্কোর ২০৮।

হাতির ঝিল ও কাওরান বাজার এলাকা, (ছবি, সৈয়দ জাকির হোসেন)
যুক্তরাষ্ট্রের পরিবেশগত সুক্ষা সংস্থা (ইপিএ) এয়ার কোয়ালিটি ইনডেক্স তৈরি করে থাকে। বিশ্বের বিভিন্ন শহরের বাতাসের গুণাগুণের ভিত্তিতে সূচকটি তৈরি করা হয়। এয়ার ভিজ্যুয়াল নামের একটি স্মার্টফোন অ্যাপ্লিকেশন থেকে সূচকের তথ্য পাওয়া যায়।

ক্লিন এয়ার অ্যাক্ট অনুযায়ী ৫টি দূষণকারী পদার্থের উপস্থিতিকে মানদণ্ড হিসেবে নিয়ে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) তৈরি করা হয়। এগুলো হলো- গ্রাউন্ড লেভেল ওজন, পার্টিকুলেট, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড, নাইট্রোজেন ডাই-অক্সাইড।

সূচকে কোনও এলাকার স্কোর যদি ৩০০-এর বেশি হয় তবে সেখানকার বাতাস মারাত্মক দূষিত বলে বিবেচিত হয়। ১৫০-২০০ স্কোরকে অস্বাস্থ্যকর আর স্কোর ৫০-এর নিচে হলে সে বাতাসকে ভালো মানের বলে বিবেচনা করা হয়। সেদিক থেকে ঢাকার প্রাপ্ত স্কোর বলছে শহরটির বাতাস অস্বাস্থ্যকর।

সূত্র: ঢাকা ট্রিবিউন

/এফইউ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম