সংলাপে উত্তর কোরিয়ার সম্মতির কথা জানালো দক্ষিণ কোরিয়া

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০১৮, ০৯:২২আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৩:৩৮

দক্ষিণ কোরিয়া জানিয়েছে দুই কোরিয়ার মধ্যে সংলাপ অনুষ্ঠানে উত্তর কোরিয়ার কাছ থকে সবুজ সঙ্কেত পেয়েছে তারা। উত্তর কোরিয়ার উচ্চ পর্যায়ের সঙ্গে অনুষ্ঠিতব্য এই বৈঠকের জন্য সীমান্তবর্তী পানমুনজম গ্রামকে বেছে নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার পুনরেত্রীকরণ মন্ত্রীর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এপ্রিলে অনুষ্ঠিতব্য আন্তঃকোরিয়া সম্মেলনের জন্য আগামী ২৯ তারিখে ওই বৈঠকঅনুষ্ঠিত হবে।

সংলাপে উত্তর কোরিয়ার সম্মতির কথা জানালো দক্ষিণ কোরিয়া

পানমুনজম হচ্ছে সেই ঐতিহাসিক গ্রাম যেখানে ১৯৫৩ সালে দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়নের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তির ফলে যুদ্ধ কার্যত থেমেও গিয়েছিল। এর আগে নানা সময়ে ওই এলাকায় দুই কোরিয়ার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ বছরের জানুয়ারিতে সেখানে শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণের প্রশ্নে আলোচনা হয়েছিল। দুই পক্ষের পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের আলোচনা সফলও হয়েছিল। দক্ষিণ কোরিয়ায় আয়োজিত শীতকালীন অলিম্পিকে যোগ দিয়েছিল উত্তর কোরিয়া।

/এএমএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম