ইথিওপিয়ায় জরুরি অবস্থায় গ্রেফতার ১১০০

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০১৮, ০৫:৩১আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ০৫:৩৮
image

আফ্রিকার দেশ ইথিওপিয়ায় এক মাস ধরে চলা জরুরি অবস্থায় এখন পর্যন্ত ১১০০ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গত মাসে প্রধানমন্ত্রীর পদত্যাগের পরেই এই জরুরি অবস্থা জারি করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ইথিওপিয়ায় জরুরি অবস্থায় গ্রেফতার ১১০০

প্রতিবেদনে বলা হয়, দুই বছর সরকার বিরোধী আন্দোলনের পর গত ১৫ ফেব্রুয়ারি পদত্যাগের ঘোষণা দেন সাবেক প্রধানমন্ত্রী হায়লেমারিয়াম দেসালে।  এরপরই ছয় মাসের জরুরি অবস্থা জারি করে সরকার।

শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফানা ব্রডকাস্ট কর্পোরেট জানায়, জরুরি অবস্থা জারির পর থেকে এখন পর্যন্ত ১১০৭ জন ইথিওপিয়ানকে গ্রেফতার করা হয়েছে। জরুরি অবস্থার আইনভঙ্গ করায় তাদের গ্রেফতার করা হয়।

জরুরি অবস্থা তদন্ত কমিটির প্রধান তাদেসে হরোফাদা বলেন, ‘বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার অভিযোগ তাদের গ্রেফতার করা হয়। অনেকে অবৈধভাবে অস্ত্র বহন ও সরকারি প্রতিষ্ঠানে হামলার অভিযোগেও অভিযুক্ত।’

ইথিওপিয়ায় সরকারবিরোধী আন্দোলনের কারণে টানা ১০ মাস জরুরি অবস্থা জারি থাকার পর গত বছরের জুলাই মাসে তা প্রত্যাহার করা হয়। সে সময় বৃহত্তর রাজনৈতিক স্বাধীনতার জন্য আন্দোলনে কয়েকশ মানুষ নিহত হয়। আর ইথিওপিয়ায় বৃহত্তর রাজনৈতিক অন্তর্ভুক্তি ও মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে ২০১৫ সাল থেকে আন্দোলন করে আসছে দেশটির ওরোমো ও আমহারা জনগোষ্ঠীর বাসিন্দারা। তারাই দেশটির মোট জনসংখ্যার ৬১ শতাংশ।

/এমএইচ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম