মিয়ানমারের বিবৃতিকে চ্যালেঞ্জ জানালেন আইসিসির কৌঁসুলিরা

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০১৮, ১০:১৩আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ১২:০০

রোহিঙ্গা নিধনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান পদক্ষেপ নিয়ে মিয়ানমারের সমালোচনা নাকচ করে দিয়েছে ওই আদালতের কৌঁসুলিদের দফতর। নেপিদোর পক্ষ থেকে ওই পদক্ষেপকে আইসিসি সনদ আর ভিয়েনা চুক্তির লঙ্ঘন দাবি করা হলেও তা মানতে নারাজ ওই আদালতের কৌঁসুলিরা। শুক্রবার আইসিসির পদক্ষেপে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে মিয়ানমারের পক্ষ থেকে দেওয়া বিবৃতির পর এক পাল্টা বিবৃতিতে তারা জানিয়েছেন, সম্পূর্ণ সতর্ক অবস্থান থেকেই তাদের একজন কৌঁসুলি রোহিঙ্গা নিধনের ঘটনায় মিয়ানমারকে বিচারের আওতায় নেওয়ার ব্যাপারে নির্দেশনা চেয়েছেন।

হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যালয়

রোহিঙ্গা বিতাড়নকে সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধ বিবেচনা করে মিয়ানমারের বিচার শুরু করা যায় কিনা; সোমবার (৯ এপ্রিল) সে ব্যাপারে নির্দেশনা চেয়ে আইসিসি-তে আবেদন করেন এর কৌঁসুলি ফাতাও বেনসুউদা। শুক্রবার এক বিবৃতিতে মিয়ানমার সরকার এই পদক্ষেপকে ১৯৬৯ সালের জাতিসংঘের ভিয়েনা চুক্তি ও আইসিসি সনদের প্রস্তাবনার লঙ্ঘন আখ্যা দেয়। নেপিদোর পক্ষ থেকে ওই পদক্ষেপকে সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রচেষ্টা আখ্যা দেওয়া হয়।

মিয়ানমারের শুক্রবারের বিবৃতির পর একই দিনে আইসিসির কৌঁসুলিদের দফতর থেকে দেওয়া এক পাল্টা বিবৃতিতে বলা হয়েছে, রোহিঙ্গা নিধনের ঘটনায় মিয়ানমারের বিচারের ব্যাপারে নির্দেশনা চেয়ে আইসিসিতে করা কৌঁসুলি বেনসুউদার আবেদন, এ বিষয়ে তার পূর্ণ সতর্কতার বহিঃপ্রকাশ। ওই বিবৃতিতে দাবি করা হয়, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে কৌঁসুলিদের প্রবল আকাঙ্ক্ষা থাকলেও তারা কোনও দেশের সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সম্মান ও বিচারব্যবস্থার আওতার মধ্যে থেকেই তা করতে চান।

উল্লেখ্য, বাংলাদেশ আইসিসি সনদ ও ভিয়েনা চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হলেও মিয়ানমার তা নয়। তবে কৌঁসুলিদের দফতর থেকে দেওয়া বিবৃতিতে দাবি করা হয়েছে, সম্ভাব্য অপরাধের একাংশ নিশ্চিতভাবেই বাংলাদেশের সীমানার মধ্যে সংঘটিত হয়েছে।

বেনসুউদার আবেদন রোহিঙ্গা নিধনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রথম মিয়ানমারবিরোধী পদক্ষেপ। আগ্রহী সব পক্ষকে তার আবেদনের ওপর শুনাতিতে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। ওই আবেদন বিবেচনায় নিয়ে এ ব্যাপারে শুনানি করতে কঙ্গোলিয়ান বিচারক এন্টোনিও কেসিয়া মবে মিনদুয়াকে নিয়োগ দিয়েছে আইসিসি।

 

/জেজে/বিএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম