মৃত্যুর কাছে হার মানলেন গুলিবিদ্ধ সেই ফিলিস্তিনি সাংবাদিক

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০১৮, ১৪:৫২আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১৪:৫৪

ভূমি দিবসের খবর সংগ্রহ করতে গিয়ে দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়েছিলেন ফিলিস্তিনি সাংবাদিক আবু হুসেইন। পোশাকে প্রেসকর্মীর পরিচয় থাকলেও রক্ষা মেলেনি তার। এমনকী উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র নেওয়ার অনুমতিও দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। ১২ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়েছেন লড়াকু ওই সাংবাদিক। বুধবার আবু হুসেইন হার মেনেছেন মৃত্যুর কাছে, চলে গেছেন জীবনের ওপারে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের খবর থেকে তার মৃত্যুর খবর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

ফিলিস্তিনি সাংবাদিক আবু হুসেইন

ইসরায়েলি হুমকি অগ্রাহ্য করে ভূমি দিবস উপলক্ষ্যে টানা ছয় সপ্তাহের কর্মসূচির দ্বিতীয় পর্বে ১৩ এপ্রিল গাজা সীমান্তে জড়ো হয়েছিল হাজার হাজার ফিলিস্তিনি। ইসরায়েলি সেনাবাহিনী তাদের ওপর গুলি ছুঁড়লে নিহত হয় বেশ কয়েকজন। শুক্রবার আরেক সাংবাদিক ইয়াসির মুর্তজা প্রেস লেখা জ্যাকেট পরে খান ইউনিস সীমান্তে ছবি তোলার সময় পেটে গুলিবিদ্ধ হন। পরের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন তিনি। ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট জানিয়েছে এদিনের কর্মসূচিতে আরও ছয় ফিলিস্তিনি সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। এদেরই একজন আবু হুসেন।

রবিবার গুলিবিদ্ধ অবস্থায় আবু হুসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে এমনকী পশ্চিমতীরে নেওয়ার অনুমতিও দেয়নি ইসরায়েল। অনেক চেষ্টার পর তাকে চিকিৎসার জন্য অন্য এক ইসরায়েলি হাসপাতালে নেওয়া হলেও শেষরক্ষা হয়নি। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, বুধবার ইসরায়েলের তেল হাশোমার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হুসেন। একইদিনে সেখানকার আল আনদুলুসি হাসপাতালে আনা হয় তার মরদেহ। 

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম