মার্কিন সামরিক হামলাকে ভয় পায় না ইরান: আইআরজিসি

বিদেশ ডেস্ক
০৯ মে ২০১৮, ১৫:২০আপডেট : ০৯ মে ২০১৮, ১৫:৫১
image

মার্কিন নিষেধাজ্ঞা কিংবা সামরিক হামলার ভয়ে ভীত নয় ইরান—এ হুঁশিয়ারি দিয়েছে দেশটির সেনাবাহিনী। ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে সৃষ্ট সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতির জন্যও প্রস্তুত রয়েছে তেহরান। পার্স টুডের খবরে আইআরজিসি সূত্রে এসব কথা জানানো হয়েছে। 
মার্কিন সামরিক হামলাকে ভয় পায় না ইরান: আইআরজিসি

 

ওয়াশিংটন সময় বিকেল ৪টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। এর আগেই এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, তিনি মঙ্গলবার বিকালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা নিয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন। ঘোষণার পরপরই আইআরজিসি’র সেকেন্ড ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি গতকাল (মঙ্গলবার) বলেন, ইরাক যুদ্ধ শেষ হওয়ার পর শত্রুরা ইরানের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রগুলোর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে। কিন্তু ইরান হচ্ছে এখন মধ্যপ্রাচ্যের পরাশক্তি এবং ইরানের জনগণ মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিংবা সামরিক হামলার ভয় করে না।

ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, “বিভিন্ন সমীকরণে ইরান আজ ভালো অবস্থানে রয়েছে এবং আমাদের শত্রু আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল এবং এ অঞ্চলের মার্কিন পুতুল সরকারগুলোর জানা উচিত, হুমকির মুখে ইরানের জনগণ সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতির জন্যও নিজেদের প্রস্তুত করেছে।”
পরমাণু চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরে আসার ঘোষণাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে তেহরান। প্রেসিডেন্ট হাসান রুহানি ঘোষণা দিয়েছেন, চুক্তি বহাল রাখতে ওয়াশিংটনকে পাশ কাটিয়ে স্বাক্ষরকারী ইউরোপীয় ৫ দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে তার দেশ। আলোচনায় সমঝোতা হলে চুক্তি বহাল থাকবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। চুক্তি স্বাক্ষরকারী অন্য দেশগুলোও মনে করে, যুক্তরাষ্ট্রের একা এই চুক্তি বাতিলের এখতিয়ার নেই।
২০১৫ সালে তেহরানের সঙ্গে পরমাণু ইস্যুতে ৬ জাতিগোষ্ঠী চুক্তি স্বাক্ষর করে। বুধবার পূর্বসূরি ওবামার আমলে স্বাক্ষরিত এই চুক্তিকে ‘ক্ষয়িষ্ণু ও পচনশীল’ আখ্যা দিয়ে তা থেকে সরে যাওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার পর থেকেই জয়েন্ট কমপ্রিহেন্সিভ প্লান অব অ্যাকশন (জেসিপিওএ) নামের এই চুক্তি থেকে সরে যাওয়ার হুমকি দিয়ে আসছিলেন তিনি। চুক্তি কার্যকর রাখতে প্রতি তিন মাস অন্তর মার্কিন প্রেসিডেন্টের সম্মতির দরকার এই চুক্তির। আগামী ১২ মে পরবর্তী তিন মাসের জন্য এই চুক্তিতে ট্রাম্প স্বাক্ষর না করলে সমঝোতা ভেস্তে যাবে।

/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম