বাতিলের একদিন পর কিমের সঙ্গে বৈঠকের ইঙ্গিত দিলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৫ মে ২০১৮, ২০:৩২আপডেট : ২৫ মে ২০১৮, ২১:০২

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ১২ জুনের পরিকল্পিত বৈঠক বাতিলের একদিন পর আবারও তা আয়োজনের সম্ভাবনার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসেন্টে ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি সাংবাদিকদের বলেছেন, তারা এ বিষয়টি নিয়ে কথা বলছেন। বাতিলের একদিন পর কিমের সঙ্গে বৈঠকের ইঙ্গিত দিলেন ট্রাম্প
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়াকে কেন্দ্র করে বৈঠক বাতিলের হুমকি দেয় উত্তর কোরিয়া। ওই হুমকির পর বৃহস্পতিবার কিমকে লেখা এক চিঠিতে বৈঠক বাতিলের ঘোষণা দেন ট্রাম্প। তার ঘোষণার পর উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম কি গোয়ান জানান, তার দেশ যেকোনও সময় আলোচনার জন্য প্রস্তুত। এরপরই নিজের এই মনোভাবের কথা জানালেন ট্রাম্প।

শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, কী ঘটছে আমরা তা দেখছি। এখন তাদের সঙ্গে কথা বলবো। এমনকি এই বৈঠক ১২ জুনও হতে পারে…আমরা তা করার চেষ্টা করবো।

এই সপ্তাহের শুরুতে উত্তর কোরিয়ার নেতা কিম জং ‍উনের সঙ্গে নির্ধারিত বৈঠক নিয়ে সংশয় প্রকাশ করেন ট্রাম্প। হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে বৈঠকে তিনি বলেছিলেন, আলোচনার জন্য উত্তর কোরিয়াকে অবশ্যই শর্ত পূরণ করতে হবে। তা না হলে বৈঠক আরও পেছানো হতে পারে। সর্বশেষ বৃহস্পতিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে বৈঠক বাতিল করা হয়।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম