সিঙ্গাপুরে দ্বিতীয় দিনে গড়াতে পারে ট্রাম্প-কিম বৈঠক

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০১৮, ০৯:২০আপডেট : ০৭ জুন ২০১৮, ০৯:২৩

১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতার মধ্যকার অনুষ্ঠিতব্য বৈঠক দ্বিতীয় দিনে গড়াতে পারে। মার্কিন কর্মকর্তাদে বরাতে এমনটা দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম সিএনএন।

উত্তর কোরীয় নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠক হওয়ার কথা থাকলেও দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে উত্তর কোরিয়া। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়াসহ ট্রাম্প-কিম বৈঠকের ব্যাপারেও অনিশ্চয়তা সৃষ্টির কথা বলা হয়। ২৪ মে উনের সঙ্গে বৈঠক বাতিলের ঘোষণা দেন ট্রাম্প। একদিন পর ২৫ মে ট্রাম্প ১২ জুন তারিখেই সিঙ্গাপুরে কিমের সঙ্গে বৈঠক হতে পারে বলে নতুন করে ইঙ্গিত দেন। ২৭ মে সকালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন জানান, উত্তর কোরিয়ার নেতা কিম মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করার ব্যাপারে সম্মত হয়েছেন।

বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণ ইস্যুটিই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। যদিও কয়েকজন বিশেষজ্ঞের দাবি, কোরীয় যুদ্ধের অবসানও এই আলোচনার মধ্য দিয়েই হতে পারে।

এই বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট  মার্কিন কর্মকর্তারা জানান, সবকিছু ঠিকঠাক থাকলে এই দুই নেতাই সিদ্ধান্ত নেবেন যে দ্বিতীয় দিনে আলোচনা করবেন কি না ।

তবে হোয়াইট হাউসের মুখপাত্র এই বিষয়ে কিছু বলতে চাননি।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম