হিন্দুত্ববাদ প্রতিষ্ঠায় মুসলিমদের সমাজ বিচ্ছিন্ন করছেন মোদি: অরুন্ধতী

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০১৮, ১৩:৩৭আপডেট : ০৭ জুন ২০১৮, ১৮:০৪
image

অরুন্ধতী অভিযোগ করেছেন, নরেন্দ্র মোদির সরকারের শাসনামলে সংখ্যালঘুদের বিপন্নতা বেড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেছেন, হিন্দুত্ববাদী রাষ্ট্র গড়তে মুসলিমদের সমাজ বিচ্ছিন্ন ও দ্বিতীয় শ্রেণির নাগরিক বানাতে চাইছেন মোদি। স্বনামধন্য সংবাদকর্মী ইভান ডেভিসের সঞ্চালনায় ‘বিবিসি নাইট’ অনুষ্ঠানে হাজির হয়ে অরুন্ধতী বলেন, গোটা বিশ্বেই একটি একমুখী বাজারব্যবস্থার অধীনে মানুষকে বৈচিত্র্যহীন একমুখী করে তোলা হচ্ছে।  
বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে অরুন্ধতী রায়

 

ন্যায়-সমতা আর মুক্ত পৃথিবীর পক্ষে এক বলিষ্ঠ কণ্ঠস্বর অরুন্ধতী রায়ের প্রথম উপন্যাস ‘গড অফ স্মল থিংস’ প্রকাশিত হয়েছিল ১৯৯৭ সালে। এর ২০ বছর পর ২০১৭ সালের জুনে প্রকাশিত হয় তার দ্বিতীয় উপন্যাস ‘দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস’। সেই উপন্যাস নিয়েই বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন অরুন্ধতী। সাংবাদিক ইভান ডেভিসের সঞ্চালনায় অনুষ্ঠিত ‘বিবিসি নাইট’ অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হয়, ‘মোদিকে আপনি খুব একটা ভালো চোখে দেখেন না। আপনার বইয়ের প্রশ্নেও তিনি খুব একটা খুশি নন। তিনি কি ততটা খারাপ, আপনি তাকে যতটা ভয় পান?’ উত্তরে অরুন্ধতী বলেন, ‘হুম, তাই। কারণ, আজকে ভারতে এমন একটা পরিস্থিতি বিরাজ করছে, যেখানে মুসলিম সম্প্রদায়কে সমাজের মূল স্রোত থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়ার পাঁয়তারা করা হচ্ছে। রাস্তাঘাটে নির্বিচারে তাদের হত্যা করা হচ্ছে। তাদের পূর্বতন পেশা আর অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বিযুক্ত করে দেওয়া হচ্ছে। মাংসের দোকান কিংবা চামড়াজাত পণ্য কিংবা হস্তশিল্পের মতো অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে।’

বিবিসিকে অরুন্ধতী বলেন, ভারতজুড়ে সহিংসতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিজেপি ও এর ভাবাদর্শিক সহযোগীদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, একটি সম্প্রদায় সেখানে হিন্দু জাতীয়তাবাদ প্রতিষ্ঠার প্রচেষ্টায় মত্ত। সেখানে হিন্দুরা ছাড়া সবাই দ্বিতীয় শ্রেণির নাগরিক হবে। বিবিসির পক্ষে জানতে চাওয়া হয়, এটাকে কি জানতে চাওয়া হয়, এটা ভারত নাকি গোটা বিশ্বের মামলা। উত্তরে অরুন্ধতী বলেন, ‘আমরা যা দেখছি, এক কথায় বললে তা হলো বিশ্বজুড়ে সমগ্র মানবসমাজকে একমুখী সমন্বিত দৃষ্টিভঙ্গির অধীনে নিয়ে আসা। একটা বাজারতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে সবাই একইরকম পণ্য কিনতে প্ররোচিত হবে, একইরকম জিনিস চাইবে। আর এভাবেই তৈরি হয় বিকৃত মনোগত অপরায়ন। যার কারণে ওই সমন্বিতকরণ প্রক্রিয়ার মধ্যে কিছু মানুষ নিজেদের ‘অপর’ বিবেচনা করবে, সেখান থেকে বিচ্ছিন্নবোধ করবে এবং সমন্বয় প্রক্রিয়ার অংশ হতে চাইবে।

কাশ্মিরের জনতার আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রশ্নে অরুন্ধতী দাঁড়িয়েছেন নিজ রাষ্ট্রের বিরুদ্ধে। ভারতের মাওবাদী আন্দোলন নিয়ে মূলধারার বুদ্ধিজীবীদের এবং এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে ভয়াবহ অবস্থান নিয়েছেন তিনি। পেয়েছেন ‘রাষ্ট্রদ্রোহিতা’র খেতাব। এসব বিভিন্ন বিষয়ে লেখা তার বহু রচনা নিয়ে বই প্রকাশিত হয়েছে। বিপুল সংখ্যক পাঠক তা সাদরে গ্রহণও করেছেন। ভারতে তার কাজের মূল্যায়ন সম্পর্কে জানতে চাইলে অরুন্ধতী বিবিসির সাংবাদিক ইভান ডেভিসকে বলেন, ‘আমার মতো মানুষকে ভারতবিরোধী-জাতিবিরোধী আখ্যা দেওয়াটা একটা বড় রকমের তামাশা। অথচ আমরাই এই ভূখণ্ডকে ভালোবাসি।

/এমএইচ/বিএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম