এক বছরে ট্রাম্পের মেয়ে ও জামাতার সম্পদ বেড়েছে কয়েক গুণ

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৮, ২০:২২আপডেট : ১২ জুন ২০১৮, ২০:৩২

এক বছরের মাথায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প এবং জামাতা জ্যারেড কুশনারের সম্পদ বেড়েছে কয়েক গুণ। আর এই বাড়তি সম্পদ এসেছে আবাসন, ফ্যাশন ও বিনিয়োগ প্রতিষ্ঠানের মতো ব্যবসা থেকে। এমনটাই উঠে এসেছে সোমবার প্রকাশিত তাদের আর্থিক বিবরণীতে। এতে দেখা যায়, গতবারের তুলনায় এবার এ দম্পতির সম্পদের পরিমাণ বেড়েছে প্রায় সাড়ে তিন গুণ।

এক বছরে ট্রাম্পের মেয়ে ও জামাতার সম্পদ বেড়েছে কয়েক গুণ আর্থিক বিবরণী অনুযায়ী, কুশনার দম্পতি ২০১৭ সালে আগের বছরের চেয়ে অতিরিক্ত ৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার বেশি আয় করেছেন।

বর্তমানে মার্কিন প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ইভানকা ও কুশনার। এই দায়িত্ব পালনকালে সরাসরি ব্যবসা সংক্রান্ত বিষয়ে জড়িত থাকাকে যুক্তরাষ্ট্রে নৈতিকতাবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, ২০১৭ সালে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের মোট সম্পদের পরিমাণ ছিল ১৭৪ মিলিয়ন ডলার। এ বছর তা বেড়ে ৭১০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এ বছর ট্রাম্পকন্যা ইভানকা ট্রাম্পের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫ মিলিয়ন ডলার। আগের বছর এ পরিমাণ ছিল ৫৫ মিলিয়ন ডলার। সূত্র: সিএনএন।

/এমপি/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম