'জাতিসংঘের নিন্দা প্রস্তাব ফিলিস্তিনের অবস্থানকে শক্তিশালী করবে'

বিদেশ ডেস্ক
১৪ জুন ২০১৮, ২২:৩৯আপডেট : ১৪ জুন ২০১৮, ২২:৪৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে জাতিসংঘের নিন্দা প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বৃহস্পতিবার দলটির এক বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদে ন্যায়সংগত প্রস্তাব পাস হওয়ায় এবং মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় ফিলিস্তিনিদের বিজয় হয়েছে। আমেরিকা যে আন্তর্জাতিক অঙ্গনে কোণঠাসা হয়ে পড়েছে এর মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে।

'জাতিসংঘের নিন্দা প্রস্তাব ফিলিস্তিনের অবস্থানকে শক্তিশালী করবে' বিবৃতিতে বলা হয়, আমেরিকা ইসরায়েলের অব্যাহত অপরাধযজ্ঞ আড়াল করার পাশাপাশি এর পক্ষে যুক্তি তুলে ধরার চেষ্টার মাধ্যমে নিজেকে একঘরে করে ফেলেছে। জাতিসংঘের সর্বশেষ এই প্রস্তাবের কারণে আন্তর্জাতিক অঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে ফিলিস্তিনিদের অবস্থান আরও জোরদার হবে।

গাজা উপত্যকায় ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল ভোটে একটি নিন্দা প্রস্তাব পাস হয়েছে। ১৯৩টি সদস্য দেশের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২০টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে মাত্র আটটি দেশ। ৪৫টি সদস্য ভোট দেওয়া থেকে বিরত ছিল।

গাজার অধিবাসীরা গত ৩০ মার্চ থেকে নিজেদের ভূমিতে ফেরার লক্ষ্যে গাজা সীমান্তে ইসরায়েলবিরোধী বিক্ষোভ করে আসছে। এসব বিক্ষোভে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ১৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ হাজার ৯০০ ফিলিস্তিনি। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম