ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর জনসভায় গ্রেনেড হামলা, নিহত ১

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০১৮, ২২:০০আপডেট : ২৩ জুন ২০১৮, ২২:১৮

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়েছে। শনিবার রাজধানীর মেস্কেল স্কয়ারে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হওয়ার পরপরই গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় আবি আহমেদকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর জনসভায় গ্রেনেড হামলা, নিহত ১ স্বাস্থ্যমন্ত্রী আমির আমান জানিয়েছেন, হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫৪ জন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

জনসভা প্রস্তুতি কমিটির সদস্য সৈয়ম টেশোমে রয়টার্স’কে বলেন, জনসভার মঞ্চ লক্ষ্য করে গ্রেনেডটি নিক্ষেপের চেষ্টা করা হয়েছিল।

বিস্ফোরণের কিছু সময় পর টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ হামলা নিয়ে কথা বলেন আবি আহমেদ। এ সময় তিনি এ হামলাকে ‘পরিকল্পিত আঘাত’ হিসেবে উল্লেখ করে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

গত ফেব্রুয়ারিতে ইথিওপিয়ার সাবেক প্রধানমন্ত্রী হেইলিমরিয়াম ডিসালিনের পদত্যাগের পর দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন আবি আহমেদ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশটির ‘ওরোমো জাতিগোষ্ঠী থেকে কেউ ইথিওপিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। নিজ সম্প্রদায়ের বাইরে অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীরও সমর্থন পেয়েছিলেন আবি আহমেদ।

/এমপি/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি