ফিলিস্তিন সফরে প্রিন্স উইলিয়াম

বিদেশ ডেস্ক
২৭ জুন ২০১৮, ২১:২৮আপডেট : ২৭ জুন ২০১৮, ২১:৪০

যুক্তরাজ্যের রাজপরিবারের কোনও সদস্য হিসেবে বুধবার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন সফরে গেলেন প্রিন্স উইলিয়াম। জর্ডান ও ইসরায়েল সফর শেষে ফিলিস্তিনে পৌঁছান তিনি। সফরে দেশটির নেতাদের সঙ্গে আলোচনায় ফিলিস্তিন-ইসরায়েল শান্তিচুক্তির তাগিদ দেন তিনি।

ফিলিস্তিন সফরে প্রিন্স উইলিয়াম বুধবার পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেন প্রিন্স উইলিয়াম। এ সময় ইসরায়েলের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মাহমুদ আব্বাস।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট বলেন, আমি ১৯৬৭ সালে দখলকৃত ভূমির ওপর একটি প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খুঁজছি; যেখানে ফিলিস্তিনি ও ইসরায়েলিরা নিরাপত্তা নিয়ে থাকতে পারে।

তিনি বলেন, দীর্ঘ সময়ে আমাদের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। আমরা আলোচনার মাধ্যমে শান্তি চাই।

ব্রিটিশ প্রিন্সের সফরের মধ্য দিয়ে ফিলিস্তিন ও যুক্তরাজ্যের জনগণের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাহমুদ আব্বাস।

প্রিন্স উইলিয়ামকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট বলেন, আমাদের প্রত্যাশা থাকবে এটাই আপনার শেষ সফর নয়। আশা করছি, আপনি আবারও এখানে সফরে আসবেন যখন ফিলিস্তিনের জনগণ স্বাধীনতা লাভ করবে।

ফিলিস্তিন সফরে এসে  এবং দেশটির সংস্কৃতি সম্পর্কে জানতে পেরে নিজের কাছে ভালো লাগছে বলে মন্তব্য করেন প্রিন্স উইলিয়াম। তিনি বলেন, যুক্তরাজ্য ও ফিলিস্তিনের মধ্যে শক্তিশালী সম্পর্ক রয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতের মতো বিষয়গুলোতে দুই দেশের সাফল্যের গল্প রয়েছে। আশা করি এই সম্পর্ক অব্যাহত থাকবে।

সফরে পশ্চিম তীরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একটি ফুটবল ম্যাচ উপভোগ করেন প্রিন্স উইলিয়াম। এছাড়া রামাল্লার উত্তরে একটি শরণার্থী শিবিরও পরিদর্শনের কথা রয়েছে তার। সূত্র: আনাদোলু এজেন্সি।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম