সিরিয়ায় আইএস নেতা বাগদাদির পুত্র নিহত

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০১৮, ১৯:০২আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১৯:০৯

সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ের সময় আইএস প্রধান আবু বকর আল বাগদাদির পুত্র নিহত হয়েছে। সশস্ত্র গোষ্ঠীটির সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। আইএস নেতা আবু বকর আল বাগদাদি

বেশ কয়েকবার আল বাগদাদির মৃত্যু অথবা আহত হওয়ার খবর প্রকাশ পেলেও  ধারণা করা হয় এখনও তিনি বেঁচে আছেন। বাগদাদির পরিবার সম্পর্কে খুব কম তথ্য পাওয়া যায়। ২০১৪ সালে লেবাননে শিশুসহ এক নারীকে আটক করা হয়। বলা হয়ে থাকে তারা বাগদাদির স্ত্রী ও মেয়ে।

আল জাজিরা জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আইএস-এর একাউন্ট থেকে মঙ্গলবার রাতে বাগদাদির ছোট ছেলের মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। ওই ঘোষণার সঙ্গে রাইফেল হাতে এক তরুণের ছবি পোস্ট করে তাকে হুতাইফা আল বদরি বলে উল্লেখ করা হয়।

তবে কখন কোথায় বা কিভাবে সে নিহত হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে বলা হয়েছে, হোমস প্রদেশে সিরিয়া আর রাশিয়ার বাহিনীর সঙ্গে লড়াইয়ের সময় সে নিহত হয়।

ইরাক ও মধ্যপ্রাচ্যে জঙ্গি কার্যক্রম পরিচালনা করে থাকে আইএস। এক সময়ে ইরাক ও সিরিয়ার বিস্তৃত অঞ্চল তাদের নিয়ন্ত্রণে থাকলেও সম্প্রতি সিরিয়ার বাসার আল আসাদ সমর্থিত বাহিনী ও রুশ বাহিনী তাদের সেখান থেকে বিতাড়িত করেছে। তবুও সিরীয় মরুভূমি ও সীমান্তবর্তী দুর্গম অঞ্চলে তাদের অবস্থান ধরে রেখেছে এই গ্রুপটি।

 

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম