গুহা থেকে বের হয়ে এসেছেন সেই চার ডুবুরি

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০১৮, ১১:৪৬আপডেট : ১১ জুলাই ২০১৮, ১৪:১২
image

সফল অভিযানের মধ্য দিয়ে ১২ ফুটবলার ও তাদের কোচকে থাইল্যান্ডের গুহা থেকে বের করে আনা গেলেও ৪ জন ডুবুরি আটকে ছিলেন গুহার ভেতরে। থাইল্যান্ডের নৌবাহিনী তাদের অফিসিয়াল পাতায় দেওয়া এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছিল। পরে অপর এক ফেসবুক পোস্টে তারা ওই চারজনের বের হয়ে আসার খবর নিশ্চিত করেছে।
গুহা থেকে বের হয়ে এসেছেন সেই চার ডুবুরি

টানা ৯ দিন নিখোঁজ থাকার পর গত ২ জুলাই গুহার ভেতরে জীবিত অবস্থায় ১২ কিশোর ফুটবলারসহ তাদের কোচকে শনাক্ত করেন ডুবুরিরা। রবিবার (৮ জুলাই) থাইল্যান্ড সরকার তাদের উদ্ধারে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে স্মরণকালের সবচেয়ে বড় উদ্ধার অভিযান শুরু করে। ৩ দিনের সফল অভিযানের মধ্য দিয়ে সবাইকে বের করে আনা হয়।
সফল উদ্ধার অভিযান শেষে ফেসবুক পোস্টে থাই নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘১২ জন কিশোর ও তাদের কোচকে উদ্ধার করা হয়েছে। তবে আমরা এখন চারজন ডুবুরির জন্য অপেক্ষা করছি।’ ভেতরে থেকে যাওয়া ওই ডুবুরিরা যেন সুস্থভাবে বেরিয়ে আসতে পারেন, সেজন্য সবাইকে প্রার্থনা করার অনুরোধ করেছিলেন তারা। কয়েক ঘণ্টা পর দেওয়া অপর এক ফেসবুক পোস্টে থাই নৌবাহিনী জানায়, সেই চার ডুবুরিও নিরাপদে বের হয়ে এসেছে।’ পোস্টে এ ঘটনায় আনন্দ প্রকাশ করে তারা।

গত ২৩ জুন ফুটবল অনুশীলন শেষে ২৫ বছর বয়সী কোচসহ ওই ১২ কিশোর ফুটবলার গুহাটির ভেতরে ঘুরতে গিয়েছিল। কিন্তু বৃষ্টিতে গুহার প্রবেশমুখ বন্ধ হয়ে যাওয়ায় তারা আটকা পড়েছিল।

/বিএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম