নওয়াজকে খেলনা বানিয়েছেন শাহবাজ: ইমরান খান

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০১৮, ১৫:৪০আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৫:৪৭
image

নওয়াজ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর চেয়ারপার্সন ইমরান খান দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জেলে যাওয়ায় তার ছোট ভাই শাহবাজ শরিফ খুশি হয়েছেন। শাহবাজ নওয়াজকে খেলনা বানিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। নওয়াজকে দেশের সম্পদ লুণ্ঠনকারী উল্লেখ করে ইমরান আরও অভিযোগ করেন, সাবেক এ প্রধানমন্ত্রী এখন নিজেকে অবদমনের শিকার হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম শামা টিভি ও এআরওয়াই-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

ইমরান খান ও শাহবাজ শরিফ
পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত হয়ে সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষিত হওয়ার পর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। দলীয় প্রধান হিসেবেও তাকে অযোগ্য ঘোষণা করা হয়। এরপর পিএমএল-এন এর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নওয়াজের ছোট ভাই শাহবাজ শরিফ। শনিবার পিটিআই নেতা ইমরান খান তাকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দেন।

শনিবার (১৪ জুলাই) খাইবার পাখতুনখোয়ার সোয়াবি এলাকায় ভাষণ দেন পিটিআই নেতা। সেসময় ইমরান দাবি করেন, নওয়াজের সঙ্গে তার ছোট ভাই শাহবাজ চাতুরীর খেলায় মেতেছেন। নওয়াজ জেলে যাওয়ায় তিনি (শাহবাজ) আনন্দিত। শাহবাজ কল্পনা করছেন এখন তার আর তার ছেলে হামজার ক্ষমতায় যাওয়ার পালা।

নওয়াজকে ‘দুর্নীতির গড ফাদার’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘দুর্নীতির গড ফাদারের সঙ্গে প্রতারণা করেছেন তার ছোট ভাই। তাকে পাকিস্তানে ফিরে আসতে বলেছিলেন, আশ্বস্ত করেছিলেন লাখ লাখ সমর্থক তাকে রাস্তায় স্বাগত জানাবে। কিন্তু তিনি (নওয়াজ) ফেরার পর দেখেন বিমানবন্দর মরুভূমির মতো হয়ে আছে।’

বৃহস্পতিবার নওয়াজের পাকিস্তানে নামার আগে ইমরান মন্তব্য করেছিলেন, ‘যারা তাকে স্বাগত জানাতে যাবে, তারা গাধা’। তার অভিযোগ, নওয়াজ দেশের সম্পদ চুরি করেছেন এবং জনগণকে দমন করতে নওয়াজের পরিবার পাঞ্জাব পুলিশকে ব্যবহার করেছে। সাবেক প্রেসিডেন্ট জারদারি ও জেইউআই-এফ নেতা ফজল-উর-রহমানও জনগণের টাকা চুরি করেছেন বলে দাবি করেন তিনি।

 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম