পাকিস্তানকে ঋণ সহায়তা

আইএমএফ’কে নজরে রাখার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০১৮, ২৩:২৭আপডেট : ০১ আগস্ট ২০১৮, ২৩:৩৩

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কর্তৃক পাকিস্তানের নতুন সরকারের জন্য অর্থ সহায়তার বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, পাকিস্তানকে যে অর্থ সাহায্যের কথা বিবেচনা করা হচ্ছে কোনওভাবেই তা চীনা ঋণদাতাদের হাতে পৌঁছানো উচিত হবে না। আইএমএফ-এর তহবিল দিয়ে ইসলামাবাদের চীনা ঋণ পরিশোধের কোনও যৌক্তিক কারণ নেই। কোনও ভুল করবেন না। আইএমএফ কী করছে তা আমরা নজরে রাখব। সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি'কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

আইএমএফ’কে নজরে রাখার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের গত কয়েক বছর ধরে চীনের কাছ থেকে বিশাল অঙ্কের ঋণ সহায়তা নিয়েছে পাকিস্তান। এই ঋণ পরিশোধ তাই দেশটির নতুন সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জে পরিণত হবে।

এ মাসেই শপথ নিচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী ইমরান খান। নতুন সরকারের শপথগ্রহণের ডামাডোলে রবিবার ‘দ্য ফিন্যান্সিয়াল টাইমস’-এ পাকিস্তানকে আইএমএফ-এর সম্ভাব্য অর্থ সহায়তার খবর প্রকাশিত হয়। এতে বলা হয়, চীনা ঋণ পরিশোধের চ্যালেঞ্জ মোকাবিলায় ১ হাজার ২০০ কোটি ডলারের বেশি অর্থ সহায়তা পেতে আইএমএফ দ্বারস্থ হয়েছে পাকিস্তানের কর্মকর্তারা। আইএমএফ-এর পক্ষ থেকে অবশ্য এ খবর নাকচ করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির মুখপাত্র বলেছেন, ‘আমি নিশ্চিত করছি যে, পাকিস্তানের কাছ থেকে এখনও পর্যন্ত তহবিল সংক্রান্ত কোনও অনুরোধ আসেনি। ফলে কর্তৃপক্ষের সঙ্গেও আমাদের এ সংক্রান্ত কোনও আলোচনা হয়নি।

/এমপি/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম