সুদানে নৌকাডুবিতে ২৪ স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০১৮, ২৩:৫৯আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ০০:০৫

সুদানের উত্তরাঞ্চলীয় নিল নদীতে বুধবার এক নৌকাডুবিতে অন্তত ২৪ স্কুলপড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা সবাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। দুর্ঘটনার শিকার নৌকাটিতে ৪০ জনের বেশি আরোহী ছিল। অন্য আরোহীদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান পরিচালনা করছে কর্তৃপক্ষ।

সুদানে নৌকাডুবিতে ২৪ স্কুল শিক্ষার্থীর মৃত্যু পুলিশ জানিয়েছে, নৌকাটির বেশিভাগ যাত্রী ছিল স্কুলের শিশুরা। স্কুলে যাওয়ার জন্য ইঞ্জিনচালিত নৌকায় নদী পারাপার হচ্ছিল তারা। কিন্তু যাত্রাপথে তীব্র স্রোতের মধ্যে হঠাৎ করে ইঞ্জিন বন্ধ হয়ে গেলে নৌকাটি ডুবে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

কেনবা হাই স্কুল নামের প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আব এল খায়ের বিবিসি’কে বলেন, নৌকাটিতে থাকা শিশুদের বয়স ছিল সাত থেকে ১৬ বছরের মধ্যে। নৌকাটি দুর্ঘটনার কবলে পড়লে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে।

তিনি জানান, সাধারণত শিক্ষার্থীরা হেঁটে স্কুলে আসে। কিন্তু ব্যাপক বর্ষণের কারণে সৃষ্ট বন্যার ফলে গত সপ্তাহ থেকে তারা নৌকায় করে স্কুলে আসছিল।

প্রধান শিক্ষক আব এল খায়ের বলেন, বুধবারের দুর্ঘটনায় মৃত্যুবরণ করা শিক্ষার্থীদের অধিকাংশই ছাত্রী। একটি পরিবার তাদের পাঁচ কন্যাকে হারিয়েছে। আরও দুইটি পরিবার তিনটি করে সন্তান হারিয়েছে।

/এমপি/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম