ইথিওপিয়ায় জাতিগত সহিংসতায় নিহত ২৩

বিদেশ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৩

আফ্রিকার দেশ ইথিওপিয়ায় জাতিগত সহিংসতায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। দেশটির রাজধানী আদিস আবাবার প্রাণকেন্দ্রে সংখ্যালঘুদের ওপর হামলা চালালে এই সহিংসতা শুরু হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইথিওপিয়ায় জাতিগত সহিংসতায় নিহত ২৩ শনিবার এই সহিংসতা শুরু হয়। নির্বাসনের থাকা দল অরোমো লিবারেশন ফ্রন্ট সেদিন মিছিল করছিলো। প্রধানমন্ত্রী আবি আহমেদের সংস্কার নিয়েই মূলত দেশটিতে উত্তজনা বিরাজ করছে। তিনি নিজেও প্রথমে অরোমো দলের নেতা ছিলেন। এপ্রিলে ক্ষমতা গ্রহণের পর থেকেই তিনি সংস্কারের পক্ষে কথা বলে আসছেন।

সাম্প্রতিক সহিংসতা নিয়ে স্থানীয়রা জানান, অরোমোর নেতাকর্মীরা হামলা ও লুটপাট চালাচ্ছেন। বিশেষ করে সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে তারা।

হাসান ইব্রাহিম নামে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ‘আশোয়া মেদাতে আমাদের বাড়ি ও দোকানে হামলা চালানো হয়েছে, মালামাল লুটপাত করা হয়েছে।’

আর রাতের বেলা রাজপথে অনেক মরদেহও পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

আরেকজন বাসিন্দা বলেন, শনিবারের মিছিল শেষ হওয়ার পরেই সহিংসতা শুরু হয়। ওএলএফের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও মন্তব্য নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

অরোমিয়ার স্থানীয় পুলিশ কমিশনের প্রধান আলেমাইহু এজিগু বলেন, সাম্প্রতিক সহিংসতায় ২৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় ৭০ জনেরও বেশি জনকে আটক করা হয়েছে। 

/এমএইচ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি