কাশ্মিরে মহররমের শোক মিছিলে বিধিনিষেধ, ধরপাকড়

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৩

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে মহররমের শোক মিছিল আয়োজনে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শোক মিছিল ঠেকাত বুধবার প্রশাসনের পক্ষ থেকে রাজধানী শ্রীনগরের বিভিন্ন এলাকায় কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শ্রীনগরের কোটিবাগ, মৈসুমা, ক্রালখুদ, শহীদগঞ্জ, বাটমালু, করননগর, রাম মুন্সিবাগ, শেরগারি, নেহরু পার্ক প্রভৃতি থানা এলাকায় ১৪৪ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ধরপাকড়ের শিকার হয়েছে বিক্ষোভে অংশগ্রহণের চেষ্টাকারীরা।

কাশ্মিরে মহররমের শোক মিছিলে বিধিনিষেধ, ধরপাকড় শ্রীনগরের জেলা প্রশাসকের পক্ষ থেকে শহরের সব স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সড়কে ব্যারিকেড স্থাপন করেছে। জনসাধারণকে এসব এলাকা এড়িয়ে অন্য সড়ক দিয়ে যাতায়াত করতে বলা হয়েছে।

প্রশাসনিক নিষেধাজ্ঞা অমান্য করে মহররম মাসের ৮ম দিনে প্রথাগত মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ শ্রীনগরে এক ডজনেরও বেশি শিয়া মুসলিমকে আটক করেছে। ইমাম হুসাইন (রা.)-এর শাহাদাতের স্মরণে মানুষজন শোক পালনের উদ্দেশে বাটমালু এলাকায় জড়ো হয়ে শহীদগঞ্জের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় তারা পুলিশ প্রতিরোধের মুখে পড়েন।

শ্রীনগর শহরজুড়ে প্রচুরসংখ্যক আধাসামরিক বাহিনী সিআরপিএফ জওয়ান এবং পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। ১৯৮৯ সালের পর থেকে এলাকাটিতে ৮ এবং ১০ মহররমের শোক মিছিলে নিষেধাজ্ঞা রয়েছে। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী