তাঞ্জানিয়ায় ফেরিডুবিতে নিহত ৪০

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩০

তাঞ্জানিয়ায় যাত্রীবাহী ফেরিডুবিতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলে লেক ভিক্টোরিয়াতে এই নৌকাডুবির ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

তাঞ্জানিয়ায় ফেরিডুবিতে নিহত ৪০

কর্মকর্তারা নিশ্চিত করে বলতে না পারলেও ধারণা করা হচ্ছে সেখানে ২০০ জন যাত্রী ছিল। তবে এর ধারণক্ষমতা ছিল ১০০ জনের।

দেশটির প্রেসিডেন্ট এর মুখপাত্র গারসন সিউগা বলেন, ‘প্রেসিডেন্ট এর কাছে পাওয়া রিপোর্ট অনুযায়ী ৪০ জন নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।।

তাঞ্জানিয়ার ইলেক্ট্রিকাল, মেকানিকালা ও সার্ভিসি সংস্থা জানায়, বৃহস্পতিবার বিকালে উকারা দ্বীপের কাছে এমভি নিয়েরে নামের ফেরিটি ডুবে যায়।

উকেরেই জেলা প্রশাসনের প্রধান জর্জ নিয়ামাহা বলেন, ‘ফেরিতে শতাধিক যাত্রী ছিল। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছি আমরা।’

এখন পর্যন্ত ৩৭ জনকে জীবিত উদ্ধার করা গেছে বলে জানিয়েছেন মওয়ানজার কমিশনার জন মঙ্গেলা। তবে ফেরিতে কতজন ছিল সেটা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

/এমএইচ/

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম