ইরানের কাছ থেকেই জ্বালানি কিনবে ভারত

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০১৮, ১৬:১৭আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৬:১৯

মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরানের কাছ থেকেই ভারত তেল আমদানি করবে বলে জানালেন দেশটির জ্বালানি ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, আমাদের অভ্যন্তরীণ চাহিদা মেটাতেই হবে। নভেম্বরের মধ্যে আমাদের কিছু প্রতিষ্ঠান তাদের কোটা মনোনিত করেছে।

ইরানের কাছ থেকেই জ্বালানি কিনবে ভারত

পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরানকে কোণঠাসা করতে তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। ইরানের তেলের প্রধান দুই ক্রেতা চীন ও ভারত।  নিষেধাজ্ঞা পরোয়া না করে  ইরান থেকে তেল কেনা চালিয়ে যাচ্ছে চীন। তবে ভারতের সামরিক ও রাজনৈতিক বন্ধু যুক্তরাষ্ট্র। তারা চাইছে, ভারত ইরান থেকে তেল আমদানি বন্ধ করুক। ভারতপ্রাথমিকভাবে রাজি হলেও পরে ইরান থেকে তেল আমদানি শুরু করার কথা জানায়।

দিল্লিতে জ্বালানি সম্মেলনের সাইডলাইনে ধর্মেন্দ্র প্রধান বলেন, আমরা আশা করি বিশ্বনেতারা আমাদের চাহিদার ব্যাপারটি বুঝবে।    

৪ নভেম্বর থেকে ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাষ্ট্র। বর্তমানে ভারত ইরানের তেলের ওপর অনেকাংশে নির্ভরশীল। গত সপ্তাহে জ্বালানির দাম কমেছে দেশটিতে। জ্বালানি মন্ত্রী জানান, দামে আর কোনও পরিবর্তন আসবে না।

৪ অক্টোবর ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা দেন প্রতি লিটারে দেড় রুপি কমানো হবে দাম। পেট্রোল ও ডিজেলে কমবে এক রুপি।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম