বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর চালু করছে তুরস্ক

বিদেশ ডেস্ক
২৯ অক্টোবর ২০১৮, ১৭:৩২আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ১৭:৪১

তুরস্কের ইস্তানবুলে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর চালু করতে যাচ্ছে তুরস্ক। এমনটাই দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তুরস্কের ৯৫ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে সোমবার এটি উদ্বোধন করা হবে।

বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর চালু করছে তুরস্ক

২৯ অক্টোবরের মধ্যে কাজ শেষ করার জন্য এই বিমানবন্দর নির্মাণে কাজ করেছে হাজার হাজার শ্রমিক। বছরে ৯ কোটি যাত্রী এই বিমানবন্দর দিয়ে আকাশপথে ভ্রমণ করতে পারবে। তবে সোমবার থেকে চালু হলেও এখন সীমিত ফ্লাইট চলাচল করবে এখানে।

সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে বছরে ২০ কোটি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করতে পারবে বলে দাবি তুরস্কের। প্রায় ১৯ হাজার একর জায়গার ওপর নির্মিত এই বিমানবন্দরে ৬টি রানওয়ে আছে।

গত জুনে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে নিয়ে প্রথম বিমান বিমানবন্দরটিতে অবতরণ করে। ইতিমধ্যে শহর থেকে সেখানে সংযোগ দিতে ৩৭ কিলোমিটার রেল লাইন তৈরী করা হয়েছে। বিমানবন্দরের ২ লক্ষ বর্গমিটার কার্গো সিটি ও সার্ভিস ক্যাম্পাস সহ মোট ১৪ লক্ষ বর্গমিটার জায়গা শুধুমাত্র কার্গো পরিবহণের জন্য রাখা হয়েছে যেখানে, একই সাথে ৩৫টি মালবাহী বিমান ওঠা নামা করতে পারবে।

এই প্রকল্পকে ঘিরে অনেক মানবাধিকার ও পরিবেশ ইস্যু তৈরি হয়েছিলো। সেপ্টেম্বরে এক আন্দোলনে কর্মপরিবেশ ও শ্রমিকদের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলা হয়। তবে যথাযথ পদক্ষেপ নেই বলে অভিযোগ রয়েছে।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম