পিটসবার্গের হামলায় ট্রাম্পকেই দায়ী করছেন ইহুদিরা

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০১৮, ১১:১৪আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১৩:৩৪

যুক্তরাষ্ট্রের পিটসবার্গের ইহুদি নেতারা বলেছেন, তারা চান না শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের প্রতি সমর্থন ত্যাগ করার আগ পর্যন্ত প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প তাদের শহরে আসুক। সংখ্যালঘুদের বিরুদ্ধে তার বিদ্বেষী বক্তব্যের প্রেক্ষাপট তুলে ধরে লেখা এক খোলা চিঠিতে তারা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এই ইহুদি নেতাদের মধ্যে শনিবার হামলার শিকার ইহুদি উপাসনালয় দ্য ট্রি অব লাইফ সিনাগগের সাবেক সভাপতি লায়নেট লেডারম্যনও রয়েছেন। হামলার নেপথ্যে ট্রাম্পের সংখ্যালঘুবিরোধী মনোভাবের স্পষ্ট সমর্থন রয়েছে বলে অভিযোগ তাদের। 

পিটবার্গ হামলায় নিহতদের প্রতি স্বজনদের শ্রদ্ধা

শনিবার যুক্তরাষ্ট্রের পিটসবার্গের ‘ট্রি অব লাইফ’ সিনাগগে হামলা চালানোর সময় হামলাকারী চিৎকার করে বলছিলেন, ‘সব ইহুদিকে মরতে হবে’। বিশেষ অনুষ্ঠান চলাকালে সিনাগগে প্রার্থনারত ইহুদিদের ওপর চালানো এই হামলায় ১১ জন নিহত হয়েছেন। সোমবার হোয়াইট হাউস জানায়, পিটসবার্গ সম্প্রদায়কে সমবেদনা জানাতে ও তাদের প্রতি মার্কিন জনগণের সমর্থন ব্যক্ত করতে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মঙ্গলবার পেনিসেলভেনিয়ায় যাবেন। তবে হামলার শিকার ইহুদিরাই ট্রাম্পের এই সফরের বিরোধিতা করছেন।

যুক্তরাষ্ট্রের প্রগতিশীল ইহুদি আন্দোলনের সংগঠন বিহাইন্ড দ্য আর্ক এক চিঠিতে বলেছে, শ্বেতাঙ্গ আধিপত্যবাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ না করা পর্যন্ত তারা ট্রাম্পকে স্বাগত জানাবেন না। চিঠিতে সরাসরি ট্রাম্পকে সম্বোধন করে বলা হয়, ‘গত তিন বছর ধরে আপনার বক্তব্য ও নীতি একটি ক্রমবর্ধমান শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী আন্দোলনকে উৎসাহিত করছে’। এতে আরও বলা হয়, ‘আপনি নিজে এই খুনীকে শয়তান বলেছেন, কিন্তু গতকালের (শনিবারের) সহিংসতা সরাসরি আপনার প্রভাবেই হয়েছে’।

পিটসবার্গে নিহতদের স্মরণ সভায় স্বজনরা

সংগঠনটি বলেছে, ‘ট্রাম্প মুসলিম, সমকামী, কৃষ্ণাঙ্গ ও প্রতিবন্ধীদের নিরাপত্তাকে হেয় করেছেন। গতকালের (শনিবারের) ব্যাপক হত্যাকাণ্ডই আমাদের দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে আপনার উৎসাহে প্রথম সন্ত্রাসী হামলার ঘটনা নয়’।

হামলার ঘটনায় গ্রেফতার রবার্ট বাউয়ার্সের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট পর্যবেক্ষণ করে তাকে ইহুদি বিদ্বেষী বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগের সাইট গ্যাব’য়ে দেওয়া পোস্টে বাউয়ার্স লিখেছে, ‘ইহুদিরা শয়তানের সন্তান’। ডানপন্থী উগ্রবাদীদের মধ্যে ফেসবুকের মতো জনপ্রিয় এই মাধ্যমে নিজের অ্যাকাউন্টে বাউয়ার্স সুপরিচিত নয়া নাৎসি প্রতীক ও কোড ব্যবহার করেছে। পরে তার অ্যাকাউন্ট সরিয়ে নেয় সামাজিক যোগাযোগের সাইটটি। বাউয়ার্স ট্রাম্পের প্রতি অভিযোগ এনে বলেছিলেন, তিনি ইহুদিদের থামানোর জন্য যথেষ্ট শক্তিশালী পদক্ষেপ নিচ্ছেন না।  

পিটসবার্গে হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ট্রাম্প। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে মৃত্যুদণ্ডের কথাও বলেন তিনি। তবে বিরোধীরা অভিযোগ করছেন, ট্রাম্প ঘৃণার পরিবেশ তৈরিতে সহায়তা করেছেন যা এই হামলাকে সহজ করেছে।

পিটবার্গ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা

বিহাইন্ড দ্য আর্ক’র চিঠির পর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র সঙ্গে কথা বলেছেন দ্য ট্রি অব লাইফ সিনাগগের সাবেক সভাপতি লায়নেট লেডারম্যন। তিনি সেখানে ওই চিঠির সঙ্গে একমত বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি এই প্রেসিডেন্টকে এই শহরে স্বাগত জানাবো না’। ট্রাম্পকে ‘বিদ্বেষী বক্তব্যের উৎস’ অভিহিত করে লেডারম্যান বলেন, ‘আমার কাছে তার এমন ভণ্ডামীপূণ কুটিল বক্তব্যের কোনও অর্থই নেই’।  তিনি বলেন, ‘আমাদের এই শহরে খুবই শক্তিশালী নেতৃত্ব রয়েছে। আমাদের খুবই শক্তিশালী মূল্যবোধ সম্পন্ন একজন শক্তিশালী মেয়র আছেন। একজন খুবই শক্তিশালী প্রদেশ প্রশাসক আছেন। আমাদের পাশে দাঁড়ানোর মতো জনগণ আছে যারা ইহুদি মূল্যবোধ ছাড়াও অন্যান্য মূল্যবোধে বিশ্বাস করে।  আর এগুলো এই প্রেসিডেন্টের মূল্যবোধ নয়।’

তবে হামলা থেকে বেঁচে যাওয়া ট্রি অব লাইফ সিনাগগের আধ্যাত্মিক নেতা রাব্বি জেফরি মিয়ারর্স সংবাদমাধ্যম এনবিসি’কে বলেছেন, তিনি ট্রাম্পকে স্বাগত জানাবেন। তিনি বলেন, ‘আমরা আমাদের দেশের নেতাদের মুখোমুখি হবো আর ঘৃণাকে থামাবো। এই বিদ্বেষী বক্তব্য বন্ধ করতে আমাদের কাজ করা দরকার।’

/আরএ/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম