খাশোগিকে ‘বিপজ্জনক’ বলেছিলেন সৌদি যুবরাজ

বিদেশ ডেস্ক ‍
০২ নভেম্বর ২০১৮, ১১:৫০আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১৭:০৮

খুন হওয়া সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে ‘ভয়ঙ্কর ইসলামিস্ট’ উল্লেখ করে তাকে মুসলিম ব্রাদারহুডের সদস্য বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। খাশোগি নিহত হওয়ার পরেই হোয়াইট হাউসে দেওয়া এক ফোনে এসব কথা বলেন তিনি।

খাশোগিকে ‘বিপজ্জনক’ বলেছিলেন সৌদি যুবরাজ মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, খাশোগি নিখোঁজ হওয়ার পর এবং হত্যাকাণ্ড স্বীকার করার আগে এই ফোন করেছিলেন যুবরাজ। তবে সৌদি আরবের পক্ষ থেকে এই রিপোর্টের অভিযোগ অস্বীকার করা হয়েছে।

২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের পর নিখোঁজ হন সৌদি অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগি। ১৯ অক্টোবর মধ্যরাতে প্রথমবারের মতো সাংবাদিক জামাল খাশোগি নিহত হওয়ার কথা স্বীকার করে সৌদি আরব। তবে তারা দাবি করে, সৌদি কর্মকর্তারা খাশোগিকে দেশে ফিরিয়ে আনতে গিয়েছিলেন। তাকে হত্যার কোনও উদ্দেশ্য ছিল না। আর হত্যাকাণ্ডের সঙ্গে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করে দিয়েছে দেশটি। তবে সৌদি আরবের এমন দাবি মানছে না তুরস্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়। তদন্ত অব্যাহত রেখেছেন ইস্তানবুলের চিফ প্রসিকিউটর।

গত ৯ অক্টোবর ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও জাতীয় নিরাপত্তা পরামর্শক জন বোল্টনকে দেওয়া ফোনে যুবরাজ বলেন, খাশোগি সন্ত্রাসী সংগঠন মুসলিম ব্রাদারহুডের সদস্য ছিল।

যুবরাজ সে সময় মার্কিন-সৌদি বন্ধুত্ব রক্ষার জন্য হোয়াইট হাউসকে আহ্বান জানায়।

এদিকে পত্রিকাটিতে এক বিবৃতির মাধ্যমে খাশোগির মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে তার পরিবার। তারা জানায়, খাশোগি নিজেও এই বিষয়টি বারবার স্পষ্ট করেছিলেন।

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসিত জামাল খাশোগি সৌদি সরকারের কঠোর সমালোচক ছিলেন। বিশেষ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংস্কার পরিকল্পনার বিরোধী ছিলেন তিনি। হত্যাকাণ্ডের পর জনসমক্ষে কোনও বক্তৃতা দেননি যুবরাজ। বুধবার বিকালে এক সম্মেলনে প্রথম কথা বললেন তিনি। খাশোগির হত্যাকাণ্ডকে অত্যন্ত ঘৃণ্য অপরাধ উল্লেখ করে তিনি বলেন, অপরাধীর সাজা হবেই। তিনি বলেন, ‘এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। সৌদি আরব ও তুরস্ক একযোগে কাজ করবে।’

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
ইরান যুদ্ধে মার্কিনিদের অতিরিক্ত জ্বালানি খরচ ১০০ বিলিয়ন ডলার
নির্বাচনের কারণে গাজা ইস্যুতে অযৌক্তিক আচরণ করছে ইসরায়েল: কুশনার
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক: বিনিয়োগ বৃদ্ধি- প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত নিয়ে আলোচনা
সর্বশেষ খবর
পুরো বাংলাদেশ বাঁধনের সঙ্গে আছে: সারজিস
পুরো বাংলাদেশ বাঁধনের সঙ্গে আছে: সারজিস
মেস্ট্রেতে অভিনেত্রী বাঁধনের সঙ্গে কী ঘটেছিল?
মেস্ট্রেতে অভিনেত্রী বাঁধনের সঙ্গে কী ঘটেছিল?
আকাশ ছেড়ে সমুদ্রের তলায় এয়ারবাস, ককপিটে এখন ডুবুরিদের আনাগোনা
আকাশ ছেড়ে সমুদ্রের তলায় এয়ারবাস, ককপিটে এখন ডুবুরিদের আনাগোনা
বসতিতে বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে পারে ব্রিটেন, কঠোর জবাবের আহ্বান ইসরায়েলের
বসতিতে বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে পারে ব্রিটেন, কঠোর জবাবের আহ্বান ইসরায়েলের
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ