বিহারের জঙ্গল থেকে অস্ট্রেলীয় নাগরিকের মরদেহ উদ্ধার

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০১৮, ১৬:৪৪আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ১৬:৪৫

বিহার রাজ্যে বুদ্ধ গয়ার জঙ্গলে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ৩৩ বছর বয়সী এক অস্ট্রেলীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে ভারতের পুলিশ। ওই মরদেহের কাছ থেকে একটি সুইসাইড নোট পাওয়ার কথা জানিয়ে পুলিশ বলছে, তাতে একটি ফোন নম্বর উল্লেখ করে বোনকে মৃত্যুর সংবাদ জানানোর অনুরোধ করা ছিল। ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হত্যার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। এক কর্মকর্তা বলেছেন, সব অ্যাঙ্গেল থেকেই ঘটনাটি তদন্ত করে দেখবেন তারা। বিহারের জঙ্গল থেকে অস্ট্রেলীয় নাগরিকের মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক পর্যটকদের কাছে আকর্ষনীয় পর্যটন কেন্দ্র বুদ্ধ গয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও জনপ্রিয় তীর্থস্থান। বুদ্ধ গয়ার জঙ্গলে পাওয়া মরদেহটি অস্ট্রেলীয় নাগরিক হিথ অ্যালানের। তিনি সিডনির উপশহর ওয়েস্টমেড এর বাসিন্দা বলে জানিয়েছে ভারতের পুলিশ।

এনডিটিভি জানিয়েছে, স্থানীয়রা জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় গাছ থেকে মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে একটি ব্যাগ, একটি ডায়েরি ও পানির বোতল পেয়েছে পুলিশ। পুলিশ বলছে, ডায়েরিতে পাওয়া ফোন নাম্বারে অস্ট্রেলিয়ার কোড রয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সব অ্যাঙ্গেল থেকেই ঘটনাটি তদন্ত করে দেখবেন তারা। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি অনুরাগ নারায়ন মাগধ মেডিক্যাল কলেজ হাসপাতাল অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম