সিএনএন’র সঙ্গে বাদানুবাদ: সংবাদ সম্মেলন বর্জনের হুমকি ট্রাম্পের

বিদেশ ডেস্ক
১৭ নভেম্বর ২০১৮, ১৬:৫১আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৬:৫৮

আদালতের নির্দেশে সিএনএন সাংবাদিকের হোয়াইট হাউস পাস ফিরিয়ে দেওয়ার পরের প্রতিক্রিয়া হিসেবে সাংবাদিকরা শালীনতা বজায় না রাখলে ভবিষ্যতে সংবাদ সম্মেলন বর্জনের হুমকি দিয়েছেন ট্রাম্প। আদালতের রায়কে বড় কোনও বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি। মানুষকে আচরণ জানতে হবে মন্তব্য করে ট্রাম্প জানান, তার কর্মকতর্কারা সংবাদমাধ্যমের জন্য ‘নিয়ম নীতি লেখার কাজ করছেন’।  ট্রাম্পের সঙ্গে বাদানুবাদের জেরে প্রবেশ পাস হারান সিএনএন`র প্রতিবেদক  
গত ৭ নভেম্বর বুধবার হোয়াউট হাউসে মার্কিন মধ্যবর্তী নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বাদানুবাদে জড়ান সিএনএন’র প্রতিবেদক জিম অ্যাকোস্টা। এর জের ধরে কেড়ে নেওয়া তার  হোয়াইট হাউসের প্রবেশের পাস। আদালতে মামলা দায়েরের পর শুক্রবারের মধ্যে তাকে পাস ফিরিয়ে দেওয়ার আদেশ দেন বিচারক টিমোথি জে. কেলি।  ওই আদেশের পর এক প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, এটা বড় কোনও বিষয় নয়।

ট্রাম্প বলেন, ‘সাংবাদিকরা যদি নিয়ম-কানুন না মানেন নতাহলে আমরা আদালতে যাবো আর জিতবো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা সংবাদ সম্মেলন ছেড়ে যাবো আর তখন আপনারা খুশি হবেন না।  তিনি বলেন, আপনি তিন চারটি প্রশ্ন নিতে পারেন না আর দাঁড়িয়েই থাকবেন আর বসবেন না এটা হতে পারে না। শালীনতা। আপনাকে শালীনতার অনুশীলন করতে হবে’।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম